মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। এবার ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযানে দ্বীপটির একাধিক সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।