Advertisement

Police Raid Pawan Khera: কংগ্রেস নেতা খেরার বাড়িতে পুলিশ হানা, অসমের CM হিমন্তের স্ত্রীর পার্সপোর্ট নিয়ে অভিযোগ করেছিলেন

দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরার বাড়িতে অসম পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নামে FIR দায়ের করার একদিনের মধ্যেই এমন অ্যাকশন নিল অসম পুলিশ। সোজা পৌঁছে গেল দিল্লি। সেখানে গিয়ে এই কংগ্রেস নেতার বাড়িতে হানা দিল। যতদূর খবর, অসম পুলিশকে এই অভিযানে সহয়তা করছে দিল্লি পুলিশ।

পবন খেরাপবন খেরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 1:13 PM IST
  • দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরার বাড়িতে অসম পুলিশ
  • অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নামে FIR দায়ের করার একদিনের মধ্যেই এমন অ্যাকশন নিল অসম পুলিশ
  • সেখানে গিয়ে এই কংগ্রেস নেতার বাড়িতে হানা দিল

দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরার বাড়িতে অসম পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নামে FIR দায়ের করার একদিনের মধ্যেই এমন অ্যাকশন নিল অসম পুলিশ। সোজা পৌঁছে গেল দিল্লি। সেখানে গিয়ে এই কংগ্রেস নেতার বাড়িতে হানা দিল। যতদূর খবর, অসম পুলিশকে এই অভিযানে সহয়তা করছে দিল্লি পুলিশ।

আইন অনুযায়ী, অন্য কোনও রাজ্যের পুলিশ যখন একটি রাজ্যে প্রবেশ করে, তখন সেই নির্দিষ্ট রাজ্যের পুলিশকে আগেভাগে জানাতে হয়। এটাই সংবিধানের নিয়ম। সেই মতো অসম পুলিশের তরফে দিল্লি পুলিশকে গোটা বিষয়টা আগেভাগেই জানান হয়েছিল। তাই দিল্লি পুলিশও অসম পুলিশকে এই অভিযানে সাহায্য করছে বলে খবর। যদিও এই অভিযানের সময় পবন খেরা নিজের বাসভবনে ছিলেন না বলে খবর। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সময় পবনের বাড়িতে পুলিশি হানা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, সম্প্রতি তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর পার্সপোর্ট নিয়ে গুরুতর অভিযোগ করেন। পাশাপাশি আরও নানাবিধ অভিযোগ করেন। আর অসম পুলিশ এই ইস্যুর সঙ্গে যুক্ত কোনও বিষয় নিয়েই পবনের বাড়িতে হানা দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

গোটা বিষয়টা কী? 
রবিবার হিমন্তের স্ত্রী রিঙ্কি শর্মাকে নিয়ে বড় অভিযোগ করেন কংগ্রেসের পবন। তিনি দাবি করেন, রিঙ্কির কাছে তিনটি দেশের পাসপোর্ট রয়েছে। এমনকী স্ত্রীর বিরাট পরিমাণ সম্পদ রয়েছে বলেও অভিযোগ করেন। 

যদিও এই অভিযোগের পর চুপ ছিলেন না হিমন্ত। তিনি এই সব অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আজ প্রেস কনফারেন্সে পবন খেরার বক্তব্যে কংগ্রেসের হতাশা এবং উৎকণ্ঠা সামনে এসেছে। আসলে অসম এই ভোটে ঐতিহাসিক রায় দেবে। তার আগেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।'

তিনি আরও দাবি করেন, তিনি এবং তাঁর স্ত্রী মানহানীর মামলা করবেন ৪৮ ঘণ্টার মধ্যে। 

কিসের উপর ভিত্তি করে এই দাবি করা হয়?
পবন খেরা প্রেস কনফারেন্সে দাবি করেন, রিঙ্কি শর্মার কাছে ইউএই, মিশর, অ্যান্টিগুয়া এবং বারবুদার পাসপোর্ট রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, দুবাইতে প্রপার্টি আছে রিঙ্কির। এছাড়া তাঁর একটি সংস্থার নামে বিদেশে ৩৪.৬৭ বিলিয়ন আমেরিকান ডলারের সম্পত্তি রয়েছে বিদেশে। আর এই সব দাবিকে উড়িয়ে দেন হিমন্ত। তারপরই আবার পবনের দিল্লির বাসভবনে হানা। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement