Advertisement

‘ঘরের মেয়ে ভবানীপুরে’, লিফলেট হাতে বাড়ি বাড়ি প্রচার, রেকর্ড জয়ের টার্গেট তৃণমূলের

বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে নিজেদের জমি আরও মজবুত করতে ঘরোয়া প্রচারেই জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানের সাফল্যকে সামনে রেখে এবার নতুন স্লোগান, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’, কে কেন্দ্র করেই কৌশল সাজাচ্ছে দল।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 11:05 AM IST
  • বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে নিজেদের জমি আরও মজবুত করতে ঘরোয়া প্রচারেই জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
  • ২০২১ সালের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানের সাফল্যকে সামনে রেখে এবার নতুন স্লোগান, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’, কে কেন্দ্র করেই কৌশল সাজাচ্ছে দল।

বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে নিজেদের জমি আরও মজবুত করতে ঘরোয়া প্রচারেই জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানের সাফল্যকে সামনে রেখে এবার নতুন স্লোগান, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’, কে কেন্দ্র করেই কৌশল সাজাচ্ছে দল।

গতবার ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় ২৮ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হয়ে সেই ব্যবধান বাড়িয়ে করেন প্রায় ৫৮ হাজারেরও বেশি। এবার সেই ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ঘাসফুল শিবির।

এই লক্ষ্যে বৃহস্পতিবার ভবানীপুরে তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার সহ একাধিক নেতা ও স্থানীয় কাউন্সিলররা। বৈঠকে মূলত প্রচার কৌশল এবং সংগঠনকে আরও সক্রিয় করার কথা বলা হয়। জানা গিয়েছে, বৈঠকের মাঝেই ফোনে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে খবর, এবারের প্রচারের মূল জোর থাকবে বাড়ি-বাড়ি পৌঁছনোর উপর। প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা, পথসভা, মিছিলের পাশাপাশি সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোই প্রধান লক্ষ্য। তৃণমূল কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরবেন। এবং লিফলেট বিলির মাধ্যমে সেই বার্তা পৌঁছে দেবেন। পুরো প্রচারের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে ‘ঘরের মেয়ে মমতা’ ভাবনাকেই।

যদিও জানা গিয়েছে, ভবানীপুরে প্রায় ৪০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তবুও তৃণমূল নেতৃত্ব আত্মবিশ্বাসী, এবারও রেকর্ড ব্যবধানে জয় আসবে। একই সঙ্গে দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বিরোধীদের কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে প্রচার চালাতে হবে। এবং মানুষের সঙ্গে সংযোগ আরও মজবুত করতে হবে।

 

Read more!
Advertisement
Advertisement