Advertisement

'ভোটের পরই মেয়েদের অ্য়াকাউন্টে ঢুকবে ৩ হাজার', পয়লা বৈশাখ থেকে কার্ড বিলি BJP-র; চটে লাল মমতা

ভোটের মুখে বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি। ক্ষমতায় এলে রাজ্যের সব মহিলাকে মাসে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা আগেই করেছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতিকে আরও জোরালো করে সামনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 3:37 PM IST
  • ভোটের মুখে বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি।
  • ক্ষমতায় এলে রাজ্যের সব মহিলাকে মাসে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা আগেই করেছিল বিজেপি।

ভোটের মুখে বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি। ক্ষমতায় এলে রাজ্যের সব মহিলাকে মাসে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা আগেই করেছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতিকে আরও জোরালো করে সামনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও ভেদাভেদ ছাড়াই বাংলার সব মহিলাই এই ভাতার আওতায় আসবেন। বিজেপির নির্বাচনী ইস্তাহারে যদিও ‘নিম্ন’ ও ‘নিম্ন মধ্যবিত্ত’ মহিলাদের কথা উল্লেখ ছিল, সেই নিয়ে তৈরি হওয়া সংশয় কাটিয়ে স্মৃতি বলেন, 'এটি শুধু একটি শ্রেণির জন্য নয়, বাংলার প্রতিটি মহিলার জন্যই আমাদের অঙ্গীকার।'

এদিন শুভেন্দু অধিকারী ও রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের সূচনা করেন স্মৃতি ইরানি। প্রতীকীভাবে কয়েকজন মহিলার হাতে সেই কার্ডও তুলে দেওয়া হয়। পাশাপাশি, বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বিজেপির মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডের ফর্ম বিলি ও তথ্য সংগ্রহ শুরু করেছেন।

এই উদ্যোগের মাধ্যমে বিজেপি রাজ্যের মহিলাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় এই ভাতা প্রদান করা হবে।

তবে এই ঘোষণা ঘিরে বিতর্কও কম নয়। ইসতেহারে মূল প্রতিশ্রুতি ও বর্তমান ঘোষণার মধ্যে ফারাক নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, শাসকদল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে খবর।
সব মিলিয়ে, মহিলাদের আর্থিক সহায়তার এই প্রতিশ্রুতি ভোটের লড়াইয়ে বড় ইস্যু হয়ে উঠছে। এখন দেখার, ভোটের ফল ঘোষণার পর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে কতটা এগোতে পারে বিজেপি।

বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'বিজেপি টাকার হুন্ডি নিয়ে এসেছে। এখন থেকেই রাজ্যে টাকা বিলি করছে। একটা কার্ডও বিলি করছে। সেখানে বলা হচ্ছে ভোটের পরে মেয়েদের টাকা দেওয়া হবে। কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। বিহারেও ওরা টাকা দিয়েছিল, এখন টাকা ফেরত চাইছে। আর যদি টাকা নেন, তাহলে কিন্তু ভোটের পরে আপনাদের সব অ্যাকাউন্ট নিয়ে নেবে। ভোটের আগে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কার্ড বিলি করার সাহস কী করে পাচ্ছে, এটা আদর্শ আচরণবিধি লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। কার্ড বিলি যেন বন্ধ হয়।' 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement