Advertisement

Himanta Biswa Sarma: অসমে NDA কতগুলি আসন পাবে, কংগ্রেসের কত সিট? বড় দাবি হিমন্তের

এপ্রিলে বাংলার পাশাপাশি অসমেও রয়েছে ভোট। আর সেই রাজ্য আবারও দখল করার বিষয়ে একবারে নিশ্চিত বিজেপি। এমনকী আসন্ন ভোটে ভারতীয় জনতা পার্টি কতগুলি আসন পেতে পারে, সেটাও জানিয়ে দিচ্ছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

অসমে কতগুলি আসন পাবে বিজেপি?অসমে কতগুলি আসন পাবে বিজেপি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 3:51 PM IST
  • এপ্রিলে বাংলার পাশাপাশি অসমেও রয়েছে ভোট
  • আর সেই রাজ্য আবারও দখল করার বিষয়ে একবারে নিশ্চিত বিজেপি।
  • এমনকী আসন্ন ভোটে ভারতীয় জনতা পার্টি কতগুলি আসন পেতে পারে

এপ্রিলে বাংলার পাশাপাশি অসমেও রয়েছে ভোট। আর সেই রাজ্য আবারও দখল করার বিষয়ে একবারে নিশ্চিত বিজেপি। এমনকী আসন্ন ভোটে ভারতীয় জনতা পার্টি কতগুলি আসন পেতে পারে, সেটাও জানিয়ে দিচ্ছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, ১২৬টি বিধানসভা কেন্দ্রের অসমে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৯০ থেকে ১০০টি আসন। অর্থাৎ বড় সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে পারে বলে মনে করছেন তিনি। 

এই প্রসঙ্গে তিনি বলেন, 'আসন্ন ভোটে আমরা ৯০-১০০টি আসন পেতে চলেছি। কংগ্রেস পেতে পারে ১৬ থেকে ১৭টি সিট, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট পেতে পারে ৫ থেকে ৬টি, রাইজর দল ১টি এবং অসম জাতীয় পরিষদ কোনও সিট জিতবে না। আমরা খুব সহজেই বড় মার্জিনে তিহু এবং নালবাড়ি সিট জিতব। অখিল গোগইয়ের রাইজর দল মাত্র একটি সিট জিতেবে দিহিঙে। শিবসাগরে কাঁটায় কাঁটায় লড়াই হলেও এনডিও প্রার্থী জিতবে।' 

মাথায় রাখতে হবে, এর আগে একাধিকবার নিজের প্রেডিকশন মিলিয়ে দিয়েছেন হিমন্ত। তাই তিনি ভোটের ফলাফলের কী আভাস দেন, সেই দিকে নজর থাকে। আর সেখানেই তিনি বড় দাবি করে দিলেন। 

তিনি আরও বলেন, 'আমরা ধুবরি এবং গোলাকগঞ্জে জিতব। গুয়াহাটিতে কোনও প্রতিদ্বন্দ্বীতাই থাকবে না। ওখানকার তিনটি সিটই আমরা জিতব। ডিব্রুগড় লোকসভা সিটের অভ্যন্তরীণ ৩টি সিটই আমরা জিতব। আমরা লখিমপুর এবং কাজিরাঙা লোকসভা সিটেও জিতব। এই সব সিটে আমাদের প্রার্থী নিশ্চিতভাবে জিতবে।'

তাঁর আরও সংযোজন, 'আপার অসমে কংগ্রেসের অবস্থা ভাল নয়। বিজেপি এখানে সব সিটই জিতবে। চা বাগানের 'ট্রাইবরা' এখানকার অধিকাংশ সিটে সংখ্যাগরিষ্ঠ। আর তাঁরা বিজেপি থেকে কংগ্রেসের দিকে আসছেন। আগে কংগ্রেস আপার অসমে জিতত। তবে ২০১৬ থেকে পরিস্থিতি বদলে যায়। বিজেপি কংগ্রেসের থেকে আপার অসমের প্রায় সব সিটই ছিনিয়ে নিয়েছে। 

মাথায় রাখতে হবে, ১ দফায় ভোট হবে অসমে। ১২৬টি আসনে ৯ এপ্রিল হবে ভোট। আর সেই ভোটেই বিজেপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফিরবে বলে মনে করছেন হিমন্ত। 

Advertisement

যদিও কংগ্রেসের দাবি, বিজেপি নেতা হিমন্ত স্বপ্ন দেখছেন। এই বিষয়ে কংগ্রেসের মুখপাত্র বর্ণালী ফুকান বলেন, 'তিনি স্বপ্ন দেখছেন। এই ভোটে কংগ্রেসের উত্থান দেখে উনি শকে চলে যাবেন। অসমের মানুষ আর তাঁদের চাইছে না।  তাঁরা বদলেন জন্য ভোট দেবেন।'  

 

Read more!
Advertisement
Advertisement