Advertisement

নির্বাচন

Bhabanipur Seat: মমতার ভবানীপুরের একাল-সেকাল, SIR এর পর কোন পথে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2026,
  • Updated 5:01 PM IST
  • 1/9

পশ্চিমবঙ্গের রাজনীতিতে চর্চার কেন্দ্রে ভবানীপুর আসনটি। এই কেন্দ্র থেকেই প্রার্থী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে জিতেই তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। 

  • 2/9

বর্তমানে তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও স্বাধীনতার পর এই আসনে প্রথমবার জিতেছিল কংগ্রেস। এমনকী নির্দল প্রার্থীরও এখানে ভোটে জেতার ইতিহাস রয়েছে। 

  • 3/9

তারপর এই আসনের নাম বদলে হয় কালীঘাট। তখন কংগ্রেস, সিপিআইএম এখানে জয় পায়। যদিও ১৯৭৭ থেকে ২০০৯ পর্যন্ত এই আসনটা অবলুপ্ত হয়ে গিয়েছিল। 

  • 4/9

২০১১ সালের বিধানসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস এই আসনে এগিয়ে যায়। সেই ভোটে এখানে জেতেন সুব্রত বক্সী। তারপর সেই বছরই এই আসনে উপনির্বাচনে জিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 5/9

২০১৬-তে এখানে আবার জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে দেন। তিনি আবার বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন।

  • 6/9

২০২১ সালে প্রথমে এই আসনে দাঁড়াননি মমতা। তিনি নন্দীগ্রামে প্রার্থী হন। তাঁর জায়গায় এখানে দাঁড়ান শোভনদেব চট্টোপাধ্যায়। তিনিও প্রচুর ভোটে জেতেন। 

  • 7/9

তারপর ২০২১ সালে আবার এই আসনে উপনির্বাচনে প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিপুল ভোট পেয়ে তিনি মুখ্যমন্ত্রী হন।

  • 8/9

বর্তমানে এই আসনটিকে নিয়েই চর্চা রয়েছে তুঙ্গে। তৃণমূলের অভিযোগ প্রচুর যোগ্য ভোটারকে SIR-এর মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে। অপরদিকে বিজেপির দাবি, ভুয়ো ভোটারদের নিয়ে ভোট জিতেছে তৃণমূল। তাই নাম বাদ যাওয়ায় তৃণমূল ভয়ে কাঁপছে। 

  • 9/9

এখন দেখার ২০২৬-এর ইলেকশনে ঠিক কী হয়। এই আসনে তৃণমূল জেতে, নাকি বিজেপির দাবি সত্যি হয়। যদিও তার জন্য ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement
Advertisement