Advertisement

Amit Shah: প্রতিমাসে ৩ হাজার টাকা বেকার ভাতা, ১ কোটি চাকরি, BJP-র ইশতেহারে ঘোষণা

'নতুন রোজগারের পথ খুলবে বিজেপি। তাতে বেকারত্ব ঘুচবে। বেকারদের মাসে তিন হাজার টাকা করে অর্থসাহায্য করা হবে।' শুক্রবার বিজেপির ইতশেহার প্রকাশে একথা ঘোষণা করলেন অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, 'সকল সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ সুনিশ্চিত করা হবে। ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে।'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 1:15 PM IST
  • 'নতুন রোজগারের পথ খুলবে বিজেপি। তাতে বেকারত্ব ঘুচবে।
  • বেকারদের মাসে তিন হাজার টাকা করে অর্থসাহায্য করা হবে।'

'নতুন রোজগারের পথ খুলবে বিজেপি। তাতে বেকারত্ব ঘুচবে। বেকারদের মাসে তিন হাজার টাকা করে অর্থসাহায্য করা হবে।' শুক্রবার বিজেপির ইতশেহার প্রকাশে একথা ঘোষণা করলেন অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, 'সকল সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ সুনিশ্চিত করা হবে। ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের জন্য বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরলেন। তিনি জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের মেধার ভিত্তিতে স্থায়ী সরকারি চাকরি নিশ্চিত করা হবে। পাশাপাশি, রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালুর কথাও ঘোষণা করেন তিনি।

নারী সুরক্ষার ক্ষেত্রেও একগুচ্ছ পদক্ষেপের কথা বলেন শাহ। তাঁর দাবি, রাজ্যের প্রতিটি মণ্ডলে একটি করে মহিলা থানা গড়ে তোলা হবে এবং প্রতিটি পুলিশ জেলায় থাকবে ২৪ ঘণ্টা চালু মহিলা ডেস্ক। এই প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রীকে কখনও বলতে হবে না, মহিলারা কেন রাতে বাইরে বেরিয়েছিলেন।'

কলকাতার উন্নয়ন নিয়েও আলাদা করে পরিকল্পনা তুলে ধরেন তিনি। আগামী ১০ বছরের জন্য শহরের সার্বিক অগ্রগতির একটি ‘অ্যাকশন প্ল্যান’ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, রাজ্যে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ গঠনের কথাও জানান তিনি।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার প্রসঙ্গে শাহ বলেন, বাংলায় সকল নাগরিকের জন্য অভিন্ন আইন নিশ্চিত করা হবে। সীমান্ত সুরক্ষা জোরদার করে অনুপ্রবেশ রোখা এবং গরু পাচার সম্পূর্ণ বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

রাজনৈতিক আক্রমণ শানিয়ে তিনি বলেন, 'বাঙালি নববর্ষের দিন থেকেই আমরা সঙ্কল্প নিয়ে প্রচার শুরু করব। তৃণমূলের ১৫ বছরের শাসনের দুঃস্বপ্ন শেষ হবে। আগামী পাঁচ বছরে বিজেপি সরকার বাংলার উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে।'

 

Read more!
Advertisement
Advertisement