Advertisement

Abhishek Banerjee: শাহকে ফুল দিচ্ছেন ‘কয়লা মাফিয়া’? ছবি দেখিয়ে বিজেপিকে তোপ অভিষেকের

দুর্নীতির ইস্যুতে দীর্ঘদিন ধরেই তৃণমূল সরকারকে আক্রমণ করে আসছে বিজেপি। বাংলায় ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ বারবার দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছেন। তবে এবার সেই একই ইস্যুতে বিজেপিকেই পালটা আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সাংবাদিক সন্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবিসাংবাদিক সন্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 7:28 PM IST
  • দুর্নীতির ইস্যুতে দীর্ঘদিন ধরেই তৃণমূল সরকারকে আক্রমণ করে আসছে বিজেপি।
  • বাংলায় ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ বারবার দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছেন।

দুর্নীতির ইস্যুতে দীর্ঘদিন ধরেই তৃণমূল সরকারকে আক্রমণ করে আসছে বিজেপি। বাংলায় ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ বারবার দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছেন। তবে এবার সেই একই ইস্যুতে বিজেপিকেই পালটা আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার কলকাতায় এসে বিজেপির নির্বাচনী সংকল্পপত্র প্রকাশ করেন অমিত শাহ। তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ব্যাপক উন্নয়ন হবে। কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সহায়তা, উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের উন্নয়ন, এই সব প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি, দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দেন।

এর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি একটি ছবি দেখান, যেখানে দাবি করা হয়, আসানসোলের এক কথিত কোল মাফিয়া জয়দেব খাঁ বিমানবন্দরে অমিত শাহকে ফুল দিচ্ছেন। অভিষেকের বক্তব্য, 'যাঁকে এলাকার বড় কোল মাফিয়া বলা হচ্ছে, তাঁর হাত থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফুল নিচ্ছেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির অবস্থান কোথায়?'

তিনি আরও প্রশ্ন তোলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কেন ইডি বা সিবিআই তদন্ত হচ্ছে না। অভিষেকের কটাক্ষ, 'বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের কথা বলছে, অথচ নিজেদের ঘরের দুর্নীতি দেখছে না।'

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি ছবি তুলে ধরেন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গেও ওই ব্যক্তিকে দেখা গেছে বলে দাবি করেন। অভিষেকের অভিযোগ, বিজেপি বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে দ্বিচারিতা করছে।

 

Read more!
Advertisement
Advertisement