Advertisement

'এটা একটা গ্রেফতারির চেয়েও বড় ব্যাপার', I-PAC কর্তা অ্যারেস্ট হতেই BJP-কে হুঁশিয়ারি অভিষেকের

সোমবার রাতে আইপ্যাক কর্তার গ্রেফতারিতে অমিত শাহ-সহ বিজেপিকে কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দিল্লি থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয় আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে। ঘটনায় 'গণতন্ত্র' ক্ষুণ্ণ করে 'স্বাধীনতা খর্ব করা হচ্ছে' বলে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

I-PAC কর্তার অ্যারেস্ট হতেই BJP-কে হুঁশিয়ারি অভিষেকেরI-PAC কর্তার অ্যারেস্ট হতেই BJP-কে হুঁশিয়ারি অভিষেকের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 9:01 AM IST
  • আইপ্যাক কর্তার গ্রেফতারিতে অমিত শাহ-সহ বিজেপিকে কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
  • সোমবার রাতে গ্রেফতার করা হয় আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে।
  • ঘটনায় 'গণতন্ত্র' ক্ষুণ্ণ করে 'স্বাধীনতা খর্ব করা হচ্ছে' বলে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাতে আইপ্যাক কর্তার গ্রেফতারিতে অমিত শাহ-সহ বিজেপিকে কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দিল্লি থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয় আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে। ঘটনায় 'গণতন্ত্র' ক্ষুণ্ণ করে 'স্বাধীনতা খর্ব করা হচ্ছে' বলে তোপ দেগেছেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে লম্বা পোস্ট করেন তিনি।

অভিষেক কী বললেন?

অভিষেক বন্দ্য়োপাধ্যায় লিখেছেন, "বাংলার ভোটের মাত্র ১০ দিন আগে আই-প্যাকের কো-ফাউন্ডার ভিনেশ চান্ডেলের গ্রেফতার, শুধু উদ্বেগজনক নয়, এই পদক্ষেপ বিরোধিতার ধারণাকেই নাড়া দিয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গের উচিত ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো, ঠিক সেই সময় এই ধরনের পদক্ষেপ ভয়ের বার্তা দেয়। বার্তাটা এরকম, আপনি যদি বিরোধী শিবিরের সঙ্গে কাজ করেন, তাহলে আপনিও পরবর্তী লক্ষ্য হতে পারেন। এটা গণতন্ত্র নয়, এটা ভয় দেখানো ছাড়া আর কিছুই না।"

অভিষেকের অভিযোগ, "যে প্রতিষ্ঠানগুলোর কাজ গণতন্ত্রকে রক্ষা করা, সেগুলোই যখন চাপ সৃষ্টির হাতিয়ার বলে মনে হতে শুরু করে, তখন মানুষের আস্থা নষ্ট হয়। একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে ইডি, এনআইএ, সিবিআই -সবাই সময়ে সক্রিয় হয়ে ওঠে। এতে ভয়ের পরিবেশ তৈরি হয়। এই ঘটনা আর একটি গ্রেফতারির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি আমাদের প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং প্রতিটি নাগরিকের ভয় ছাড়াই নিজের রাজনৈতিক মত প্রকাশ ও অংশগ্রহণের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ স্বাধীনতার জায়গায় যদি ভয় এসে দাঁড়ায়, তাহলে গণতন্ত্র শুধু একটি শব্দ হয়ে যায়।"

BJP-কে হুঁশিয়ারি

এরপরেই BJP-কে নিশানা করে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অমিত শাহ এবং বিজেপির নেতৃত্বের উদ্দেশে অভিষেক বলেন, "৪ ও ৫ মে বাংলায় আসুন। জ্ঞানেশ কুমার এবং আপনারা যে সব সংস্থাকে কাজে লাগাচ্ছেন, সবাইকে নিয়ে আসুন। বাংলা ভয় পায় না, মাথা নোয়ায় না। এই মাটি চাপের জবাব প্রতিরোধ দিয়ে দেয়, আর এবারও সেটাই প্রমাণ হবে।"

Advertisement
Read more!
Advertisement
Advertisement