Advertisement

Abhishek Banerjee: পাথরপ্রতিমায় জেতার কত টার্গেট দিলেন অভিষেক? ৫ প্রতিজ্ঞাও করলেন

সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, '৪০ হাজারের বেশি ভোটে জিততে হবে।' উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জিতেছিলেন প্রায় ২২ হাজার ভোটে। সেই জায়গা থেকে এবার কার্যত দ্বিগুণ ব্যবধানের লক্ষ্য নির্ধারণ করলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।-ফাইল ছবিঅভিষেক বন্দ্যোপাধ্য়ায়।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 4:25 PM IST
  • আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • জনসভা মঞ্চ থেকেই এলাকার ভোটারদের সামনে তুলে ধরলেন পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা, পাশাপাশি বেঁধে দিলেন জয়ের স্পষ্ট লক্ষ্যমাত্রাও।

আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা মঞ্চ থেকেই এলাকার ভোটারদের সামনে তুলে ধরলেন পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা, পাশাপাশি বেঁধে দিলেন জয়ের স্পষ্ট লক্ষ্যমাত্রাও।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, '৪০ হাজারের বেশি ভোটে জিততে হবে।' উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জিতেছিলেন প্রায় ২২ হাজার ভোটে। সেই জায়গা থেকে এবার কার্যত দ্বিগুণ ব্যবধানের লক্ষ্য নির্ধারণ করলেন তিনি।

সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটি মূল প্রতিশ্রুতি দেন-
প্রথমত, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু রাখা ও আরও শক্তিশালী করা।
দ্বিতীয়ত, সকলের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে আবাস যোজনার বাড়ি।
তৃতীয়ত, প্রতিটি ব্লক ও টাউনের মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া।
চতুর্থত, কেন্দ্রীয় অনুদান না এলেও প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া।
পঞ্চমত, বয়স্কদের জন্য বার্ধক্যভাতা নিশ্চিত করা।

এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট আনা হবে। কৃষকদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই বাজেটের মূল লক্ষ্য বলে জানান তিনি।

সভা থেকে বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, বিরোধী দলকে যেন ৫০ হাজারের বেশি ভোট না দেওয়া হয়, এই বার্তাও দেন দলীয় কর্মী-সমর্থকদের।

সব মিলিয়ে, পাথরপ্রতিমার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, এই নির্বাচনে শুধু জয় নয়, বড় ব্যবধানেই জয়ই লক্ষ্য তৃণমূলের। একইসঙ্গে উন্নয়নমূলক প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনেই জোর দিচ্ছে শাসক দল।

 

Read more!
Advertisement
Advertisement