Advertisement

সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়িয়ে দিল নবান্ন, কত টাকা? 

ভোটের মুখে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই সিভিক ভলান্টিয়ারদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

সিভিক ভলান্টিয়ার। ফাইল ছবি।সিভিক ভলান্টিয়ার। ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 4:16 PM IST
  • ভোটের মুখে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
  • বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই সিভিক ভলান্টিয়ারদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

ভোটের মুখে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই সিভিক ভলান্টিয়ারদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের বার্ষিক বোনাস বাড়িয়ে করা হয়েছে ৭,৪০০ টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা। অর্থাৎ, নতুন করে ৬০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রাম পুলিশ ভলান্টিয়াররা পড়ছেন।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যপালের অনুমোদনক্রমেই এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট খাত থেকেই এই অতিরিক্ত অর্থ ব্যয় করা হবে এবং তা নির্দিষ্ট হিসাবের আওতায় নথিভুক্ত করা হবে।

প্রশাসনের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই তাঁদের আর্থিক সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষের শুরুতেই এই ঘোষণা তাঁদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেই ভোট ঘোষণার আগে পুরোহিত ও মোয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করা হয়েছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে রোপা ২০০৯ অনুযায়ী বকেয়া ডিও দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও, রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রথমে এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা থাকলেও, মার্চ মাস থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় ৭৪ লক্ষ আবেদন জমা পড়লেও যাচাইয়ের পর ৫৪ লক্ষ যুবক-যুবতীকে এই প্রকল্পের জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement