Advertisement

Amit Shah: ধুলাগড় থেকে মুর্শিদাবাদ, দাঙ্গা গোনালেন শাহ, বললেন, 'হিসেব হবে'

'মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দাঙ্গায় হিন্দুদের উপর বারবার অত্যাচার হয়েছে।' পশ্চিম বর্ধমানের জনসভায় এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অমিত শাহ (Amit Shah)। সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 3:08 PM IST
  • 'মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দাঙ্গায় হিন্দুদের উপর বারবার অত্যাচার হয়েছে।'
  • পশ্চিম বর্ধমানের জনসভায় এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অমিত শাহ।
  • সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

'মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দাঙ্গায় হিন্দুদের উপর বারবার অত্যাচার হয়েছে।' পশ্চিম বর্ধমানের জনসভায় এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অমিত শাহ (Amit Shah)। সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভামঞ্চ থেকে অমিত শাহ একাধিক দাঙ্গার ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৬ সালে হাওড়া, মালদার কালিয়াচক, ২০১৭ সালে বাদুড়িয়া, ২০২২ সালে বগটুই-বীরভূম, ২০২৩ সালে রিষড়া, ২০২৪ ও ২০২৫ সালে মুর্শিদাবাদ; এই সব ঘটনাতেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। তাঁর প্রতিশ্রুতি, '২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত যত দাঙ্গার ঘটনা ঘটেছে, সেগুলির তদন্ত নিশ্চিত করবে ভারতীয় জনতা পার্টি।'

 রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। দাঙ্গার ঘটনার পুনরাবৃত্তি সেই ব্যর্থতারই প্রমাণ বলে দাবি করেন। বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও আশ্বাস দেন।

এদিন সীমান্ত নিরাপত্তা নিয়েও সরব হন অমিত শাহ। অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দিচ্ছেন না। ফলে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। বলেন, 'বিএসএফ-এর জওয়ানদের উপর উনি বারবার অভিযোগ তুলছেন। বলছেন ওঁরাই নাকি অনুপ্রবেশ করাচ্ছেন। বিএসএফ-এর জওয়ানরা দেশের জন্য নিজের জীবন দিতেও রাজি। ওঁরা অনুপ্রবেশে কিছুতেই সাহায্য করতে পারেন না।'

অমিত শাহ আরও বলেন, সীমান্তে সুরক্ষা জোরদার না হলে অনুপ্রবেশের সমস্যা বাড়তে পারে। এতে রাজ্যের নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব পড়বে বলেও সতর্ক করেন তিনি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবেই এই সমস্যা তৈরি হচ্ছে বলেও তাঁর অভিযোগ।

তৃণমূল কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আজ আমি তৃণমূলের গুণ্ডাদের সাবধান করে যাচ্ছি। ভোটের সময় বাড়ির ভিতরেই থেকো। নয় তো ৫ মে-র পর তাদের কেউ বাঁচাতে পারবে না।'  

Advertisement
Read more!
Advertisement
Advertisement