Advertisement

Bengal BJP Manifesto: মহিলাদের মাসে ৩০০০ টাকা, যুবক ও সরকারি কর্মীদের জন্য কী চমক BJP-এর ইশতেহারে? EXCLUSIVE

আজ সংকল্পপত্র প্রকাশ করবে বিজেপি। এটি পশ্চিমবঙ্গের জনগণের সামনে আনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগেই এই ইশতেহারে কী থাকতে পারে, তার একটা আভাস এক্সক্লুসিভভাবে হাতে এসেছে আমাদের।

বাংলা বিজেপির ইশতেহারবাংলা বিজেপির ইশতেহার
ঐশ্বর্য পালিওয়াল
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 11:56 AM IST
  • আজ সংকল্পপত্র প্রকাশ করবে বিজেপি
  • এটি পশ্চিমবঙ্গের জনগণের সামনে আনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • তার আগেই এই ইশতেহারে কী থাকতে পারে, তার একটা আভাস এক্সক্লুসিভভাবে হাতে এসেছে আমাদের

আজ সংকল্পপত্র প্রকাশ করবে বিজেপি। এটি পশ্চিমবঙ্গের জনগণের সামনে আনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগেই এই ইশতেহারে কী থাকতে পারে, তার একটা আভাস এক্সক্লুসিভভাবে হাতে এসেছে আমাদের।

সূত্রের খবর, এই ইশতেহারে বিজেপির ফোকাসে থাকবে তিনটি বড় ভোটব্যাঙ্ক। তারা সরাসরি 'নগদ টাকা' পৌঁছে দেওয়ার বিষয়েও ঘোষণা করতে পারে।

সরকারি কর্মচারীদের জন্য ভাল খবর
এই ইশতেহারে বড় খবর থাকতে পারে সরকারি কর্মচারীদের জন্য। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা (DA) পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে।

আর মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে একটা বড় অংশের সরকারি কর্মচারী এতদিন তৃণমূলের বিরুদ্ধে ডিএ নিয়ে আন্দোলন করে এসেছে। তাঁরা সুপ্রিম কোর্টে মামলা লড়েছে। সেই মামলায় তাঁরা জয় পেয়েছে। তাই স্বভাবতই তাঁদের রাগ রয়েছে তৃণমূল সরকারের উপর। আর সেই ক্ষোভকেই কাজে লাগাতে চেয়েছে বিজেপি। তাই তাঁরা সরকারে আসার পরই ৪৫ দিনের মধ্যে ডিএ দিয়ে দিতে পারে বলে খবর মিলছে। 

মহিলাদের মাসে ৩ হাজার টাকা
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বড় ভোট ব্যাঙ্ক মহিলা ভোট। আর এই ভোটকে মাথায় রেখেই নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করেছেন। আর এই প্রকল্পেরও পাল্টা দিতে চাইছেন বিজেপি। তাদের দাবি, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। এভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের থেকে এগিয়ে যেতে চাইছে বঙ্গ বিজেপি। 

যুব সমাজের জন্যও বিরাট ঘোষণা
বাংলায় ভোটের আগে যুবসাথী এনে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মমতা। তিনি ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের জন্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। যার ফলে অনেক ভোট তাঁর পকেটে আসতে পারে বলে বিশ্বাস করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

যদিও এরও পাল্টা নিয়ে তৈরি রয়েছে বিজেপি। তাদের পক্ষ থেকে প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়ার অঙ্গীকার নেওয়া হতে পারে। পাশাপাশি আলাদা করে চাকরি নিয়েও বড় ঘোষণা হতে পারে। 

Advertisement

মোদীর ৬ গ্যারান্টি
মাথায় রাখতে হবে, গতকালই পশ্চিমবঙ্গে এসেছিলেন নরেন্দ্র মোদী। তিনি হলদিয়ার জনসভায় বাংলার মানুষের জন্য ৬ গ্যারান্টি দিয়েছেন। প্রথমত তাঁর দাবি, ভয়ের জায়গা আর থাকবে না। বরং বিজেপি সরকারে এলে জনগণকে ভরসা দেওয়া হবে। দ্বিতীয়ত, বিজেপি সরকারে এলে সরকারি সিস্টেম জনতাকে জবাব দেবে। তৃতীয়ত, তৃণমূলের আমলে যেই সকল দুর্নীতি হয়েছে বা রেপ হয়েছে, সেই সব কেসের ফাইল আবার নতুন করে খোলা খুলবে। চতুর্থ গ্যারান্টি, তৃণমূলের সময় যেই সকল মানুষ দুর্নীতি করেছে, তাঁদের জায়গা হবে জেলে। পঞ্চমত, যাঁরা শরণার্থী হয়ে ভারতে এসেছেন, তাঁদের সব অধিকার দেওয়া হবে। ষষ্ঠ গ্যারান্টি, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন লাগু হবে। 
 

 

Read more!
Advertisement
Advertisement