Advertisement

Mamata Banerjee Challenges before election: চব্বিশে সন্দেশখালি থেকে ছাব্বিশের SIR, কীভাবে একের পর এক চ্যালেঞ্জে পড়েছেন মমতা?

২০২৪-এর লোকসভা নির্বাচনে ইডি, সিবিআই, সন্দেশখালি জুজু তাড়িয়ে বেড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের আগে একের পর এক মমতা-ঘনিষ্ঠ নেতামন্ত্রী চলে যান শ্রীঘরে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে SIR, IPAC-এ ইডির অভিযান, বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তবে বারংবার কেন্দ্রের সব চ্যালেঞ্জের মুখে পড়েন পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2026,
  • अपडेटेड 7:03 PM IST

২০২৪-এর লোকসভা নির্বাচনে ইডি, সিবিআই, সন্দেশখালি জুজু তাড়িয়ে বেড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের আগে একের পর এক মমতা-ঘনিষ্ঠ নেতামন্ত্রী চলে যান শ্রীঘরে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে SIR, IPAC-এ ইডির অভিযান, বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তবে বারংবার কেন্দ্রের সব চ্যালেঞ্জের মুখে পড়েন পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। 

২০২৪-এ কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা?
২০২৪-এ বাংলার মাটিতে পদ্ম ফোটাতে মরিয়া হয়েছিল বিজেপি। সন্দেশখালিতে শেখ শাহাজাহানের গ্রেফতারিকে কেন্দ্র করে লোকসভা ভোটের কয়েক মাস আগে টানা উত্তপ্ত ছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন খাদ্যমন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েট নেতামন্ত্রীরা গ্রেফতার হন। এই দুর্নীতির প্রভাব পরে তৃণমূলের ভাবমূর্তিতে। এই সময়টা মমতার জন্য চ্যালেঞ্জিং হলেও তাঁর নেতৃত্বে শেষমেশ বিপুল ভোটে জয় হাসিল করে তৃণমূল। এর পিছনে যে এক্স ফ্যাক্টরগুলি ছিল তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো। ৫০০ টাকা থেকে ১০০০ টাকা করে ভাতার কথা ঘোষণা হয়। ফলে মহিলা ভোট টেনে ফিকে হয়ে যায় পার্থ, অনুব্রতদের দুর্নীতির মতো ঘটনা। লোকসভায় নির্বাচনের প্রার্থী তালিকাতেও ছিল চমক। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, ইউসুফ পাঠানের মতো নেতারা টিকিট পান। জয়ও আসে বিপুল।

২০২৬-এ কী কী চ্যালেঞ্জ এল মমতার কাছে?
২০২৪-এর নির্বাচন শেষের পর আরজি কর ধর্ষণ কাণ্ড, কসবার ল'কলেজ ধর্ষণ কাণ্ড আবারও তৃণমূলের দিকে আঙুল তোলে। বিশেষ করে আরজি কর ধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার দাবি তুলেছিলেন বিক্ষুব্ধ জনতা সহ বিরোধী দলগুলি। বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে টানা কয়েকদিন টানাপোড়েন চলে। তবে টলানো যায়নি মমতার কুর্সি। এরপর SIR, অনুপ্রবেশকারীদের তোষণ ছাব্বিশের মুখে বড় ইস্যু হয়ে দাঁড়ায়। পাল্টা SIR ইস্যু সুপ্রিম কোর্টে নিয়ে যান মমতা। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে মামলার শুনানিতে রাজ্যের হয়ে পক্ষ রাখেন মমতা। তার আগে কালো শাল পরে নির্বাচন কমিশনের বিরোধিতা করেন। এ ঘটনাও নজিরবিহীন। পাশাপাশি, আইপ্যাক-র (I-PAC) অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি-র (ED) তল্লাশির সময় একটি মুখ্যমন্ত্রী খোদ সেখানে পৌঁছে যান। প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল বের করে আনেন। প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশির ঘটনায় শেক্সপীয়র সরণি থানায় দু'টি মামলা রুজু হয়। এর মধ্যে একটিতে অভিযোগকারী মুখ্যমন্ত্রী নিজে। অন্য মামলাটি পুলিশ নিজের উদ্যোগে দায়ের করেছে। মামলার অভিযোগে চুরি, জোর করে বাড়িতে প্রবেশ এবং ইলেকট্রনিক তথ্য হাতিয়ে নেওয়ার মতো ধারা যুক্ত করা হয়। এ ঘটনাও এ যাবৎকালেও নজিরবিহীন। এবারেও মমতা চমক দেন যুবসাথী প্রকল্পের ঘোষণা ও লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে। 

Advertisement

এই নির্বাচনে কেন্দ্রের মারপ্যাঁচে মমতার চাল কতটা ফল দেয় এখন তাই দেখার অপেক্ষা।

Read more!
Advertisement
Advertisement