Advertisement

ট্রাইবুনালে জয় কংগ্রেস প্রার্থীর, ভোটার তালিকায় নাম ফিরে পেলেন মহতাব শেখ

ফরাক্কার কংগ্রেস প্রার্থীর ভোটার তালিকায় না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল কংগ্রেস শিবিরে। তবে মহতাব শেখ নামে ওই প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিল এসআইআর ট্রাইবুনাল।

SIR SIR
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 4:16 PM IST
  • ফরাক্কার কংগ্রেস প্রার্থীর ভোটার তালিকায় না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল কংগ্রেস শিবিরে
  • তবে মহতাব শেখ নামে ওই প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিল এসআইআর ট্রাইবুনাল

ফরাক্কার কংগ্রেস প্রার্থীর ভোটার তালিকায় না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল কংগ্রেস শিবিরে। তবে মহতাব শেখ নামে ওই প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিল এসআইআর ট্রাইবুনাল। ট্রাইবুনালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে হবে। 

চূড়ান্ত ভোটার তালিকতা প্রকাশিত হওয়ার পর অনেক ভোটারের নাম বিবেচনাধীন রাখা ছিল। তাঁদের আবেদন করতে বলা হয়েছিল। সেটাই করেছিলেন মহতাব শেখ। এরপর নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ওই মহতাবের বাবার নামে তথ্যগত অসঙ্গতি থাকলেও তাঁর নামে কোনও সমস্যা নেই। 

এই আবেদনের শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, ভোটার তালিকা সংক্রান্ত এই ধরনের মামলার কর্তৃত্ব দেশের সর্বোচ্চ আদালতের হাতে। তার বাইরে গিয়ে রাজ্যের কোনও আদালত সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। ফলে এই বিষয়ে বিস্তারিত শুনানি গ্রহণ সম্ভব নয়। এরপরই মহতাব সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

মহতাব শুনানিতে জানান, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সন্তানের জন্ম শংসাপত্রে তাঁর নাম ছিল মহতাব শেখ। সর্বোচ্চ আদালত বিষয়টির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে অতি অল্প সময়ের মধ্যেই ট্রাইব্যুনাল শুনানি সম্পন্ন করে। আদালত নির্দেশ দেয়, সংশ্লিষ্ট প্রার্থীর নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। 

সূত্রের খবর, বিচারপতি মহতাবের নথি খতিয়ে দেখেছেন, ২০১২ সালে তাঁর ভোটার কার্ড হয়েছে। ২০১৬ সালে তাঁর আধার কার্ড হয়েছে। এই নথির পাশাপাশি কংগ্রেস প্রার্থীর সন্তানের নথি পত্রও খতিয়ে দেখা হয়েছে। বিচারপতি তা খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেন। 

Read more!
Advertisement
Advertisement