Advertisement

RG Kar নির্যাতিতার মা-বাবা 'স্টকহোম সিনড্রোমে' ভুগছেন? বিস্ফোরক মহম্মদ সেলিম

'অনেক সময় অপরাধীদের প্রতি মমত্ব তৈরি হয়ে যায়। এটাকে বলে স্টকহোম সিনড্রোম (Stockholm Syndrome)। আমরা তার মধ্যে নেই।' আরজি কর নির্যাতিতার পরিবারের অবস্থান নিয়ে এমনই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

এমনই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।এমনই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 6:24 PM IST
  • 'অনেক সময় অপরাধীদের প্রতি মমত্ব তৈরি হয়ে যায়।'
  • এমনই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
  • বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে CPIM।

'অনেক সময় অপরাধীদের প্রতি মমত্ব তৈরি হয়ে যায়। এটাকে বলে স্টকহোম সিনড্রোম (Stockholm Syndrome)। আমরা তার মধ্যে নেই।' আরজি কর নির্যাতিতার পরিবারের অবস্থান নিয়ে এমনই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে CPIM। সেখানেই সেলিমের দাবি, তাঁরা প্রথম থেকেই ন্যায়ের পক্ষে লড়াই করেছেন। কিন্তু বর্তমানে নির্যাতিতার পরিবারের বিজেপির দিকে ঝুঁকে পড়াকে বিভ্রান্তি হিসেবেই দেখছে আলিমুদ্দিন।

স্টকহোম সিনড্রোম কী?
এটি একটি মানসিক সমস্যা। অনেক সময় দেখা যায় কোনও অপরাধের শিকার হওয়া ব্যক্তি বা অপহৃত ব্যক্তি অনিচ্ছাসত্ত্বেও তাঁর অত্যাচারকারী বা অপরাধীর প্রতি এক ধরনের মানসিক টান বা সহানুভূতি অনুভব করতে শুরু করেন। মনোবিজ্ঞানের ভাষায় একে 'স্টকহোম সিনড্রোম' বলা হয়। ফলে সেলিমের ইঙ্গিত স্পষ্ট।  

আরএসএস-এর ‘হোয়াটসঅ্যাপ’  
এদিন সাংবাদিক বৈঠকে আরজি কর নির্যাতিতার বাবার মন্তব্য নিয়ে প্রশ্ন করতেই পাল্টা কটাক্ষ করেন সেলিম। নির্যাতিতার বাবা অভিযোগ করেছিলেন, বামেদের জন্যই রাজ্যে আইনশৃঙ্খলা নষ্ট করতে সক্ষম হচ্ছে শাসকদল। এর জবাবে সেলিম বলেন, 'এটা আরএসএস-এর শেখানো বুলি। ওঁরা হোয়াটসঅ্যাপ পড়ে এসব বলছেন।'

সেলিম বলেন, আরজি কর হাসপাতালের ভেতরে কর্তব্যরত অবস্থায় যখন চিকিৎসক-পড়ুয়ার ওপর নৃশংস নির্যাতন ও খুনের ঘটনা ঘটে, তখন বামপন্থীরাই প্রথম রাজপথে নেমেছিল। তাঁর কথায়, 'হাসপাতাল চত্বরে ডিউটি চলাকালীন গণধর্ষণ ও খুন; এমন ঘটনা এ রাজ্যে ভাবা যেত না। বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ যখন শায়িত, তখন আমরাই প্রথম এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হই। তখন নির্যাতিতার মা-বাবা ছিলেন সম্পূর্ণ অসহায়। তাঁদের মেয়ের মৃত্যুর খবর পর্যন্ত জানানো হয়নি, বলা হয়েছিল আত্মহত্যা।'

'বিজেপি-তৃণমূল একসঙ্গে', বিস্ফোরক সেলিম
বৃহস্পতিবার আরজি কর নির্যাতিতার মা জানান, তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেন। প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই নিয়ে প্রশ্নের উত্তরে মহম্মদ সেলিম বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতর ও তৃণমূল মিলে যখন তথ্যপ্রমাণ লোপাট করতে সক্রিয় ছিল, তখন মীনাক্ষীরা প্রাণের বাজি রেখে গাড়ি আটকেছিলেন। আমরা তখন জানতাম না ওই দেহ কার, নির্যাতিতার বাবা-মা কে। আমরা শুধু অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম।'

Advertisement

তিনি আরও অভিযোগ করেন, নির্যাতিতার পরিবারকে নিয়ে বিজেপি নেতারা কলকাতা থেকে দিল্লি দৌড়াদৌড়ি করলেও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করাতে পারেননি। সেলিমের দাবি, 'সুপ্রিম কোর্ট কেবল চিকিৎসকদের ধর্মঘট তোলার চেষ্টা করেছে। আর যেদিন ধর্মঘট মিটেছে, সেদিন থেকেই বিজেপি আর তৃণমূল এক জায়গায় দাঁড়িয়ে আছে। বিজেপি কি আদৌ হাথরসে বা এই রাজ্যে নির্যাতিতাকে ন্যায় দিতে পেরেছে?'

বাম নেতৃত্বের দাবি, তাঁরা কখনও পরিবারকে সিপিআইএম করার কথা বলেননি। তাঁদের আইনজীবীরা বিনামূল্যে আইনি লড়াই লড়েছেন। কিন্তু পরে পরিবারের মনে হয়েছে নামী দামী আইনজীবী বা দিল্লি পাশে থাকলেই বিচার মিলবে। সেলিম স্পষ্ট জানান, 'পেশা, ধর্ম নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছিল ন্যায়ের জন্য। আমরা অন্যায়ের সঙ্গে আপস করব না।' 

Read more!
Advertisement
Advertisement