Advertisement

Doctor Pk Hazra Controversy: চেম্বারে এসে 'জয় শ্রীরাম' বললেই ৫০০ টাকা ফি ছাড়, অফার নামী কার্ডিওলজিস্টের, নিন্দার ঝড়

এমনিতে ডাক্তারদের ফি নিয়ে মানুষের অভিযোগের অন্ত নেই। কয়েক মিনিটের জন্য চিকিৎসকেরা হাজার হাজার টাকা ফি নেন বলে দাবি করেন অনেকে। তবে চৈত্রের শেষে এসে এক বাম্পার অফার দিলেন কলকাতার নামী কার্ডিওলজিস্ট ডা: পিকে হাজরা। তিনি দাবি করেন, 'জয় শ্রীরাম' বললেই কনসালটেশন ফিতে ছাড় মিলবে ৫০০ টাকা। আর এই মুহূর্তে তাঁর সেই পোস্টই ভাইরাল। তার সঙ্গে পাল্লা দিয়ে উত্তাল হয়েছে চিকিৎসা মহলও। চিকিৎসক হাজরার দিকে উড়ে আসছে একাধিক আক্রমণ।

ডা: পিকে হাজরাডা: পিকে হাজরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 6:02 AM IST
  • এমনিতে ডাক্তারদের ফি নিয়ে মানুষের অভিযোগের অন্ত নেই
  • কয়েক মিনিটের জন্য চিকিৎসকেরা হাজার হাজার টাকা ফি নেন বলে দাবি করেন অনেকে
  • তবে চৈত্রের শেষে এসে এক বাম্পার অফার দিলেন কলকাতার নামী কার্ডিওলজিস্ট ডা: পিকে হাজরা

এমনিতে ডাক্তারদের ফি নিয়ে মানুষের অভিযোগের অন্ত নেই। কয়েক মিনিটের জন্য চিকিৎসকেরা হাজার হাজার টাকা ফি নেন বলে দাবি করেন অনেকে। তবে চৈত্রের শেষে এসে এক বাম্পার অফার দিলেন কলকাতার নামী কার্ডিওলজিস্ট ডা: পিকে হাজরা। তিনি দাবি করেন, চেম্বারে এসে 'জয় শ্রীরাম' বললেই কনসালটেশন ফিতে ছাড় মিলবে ৫০০ টাকা। আর এই মুহূর্তে তাঁর সেই পোস্টই ভাইরাল। তার সঙ্গে পাল্লা দিয়ে উত্তাল হয়েছে চিকিৎসা মহলও। চিকিৎসক হাজরার দিকে উড়ে আসছে একাধিক আক্রমণ।

যদিও বিতর্কের মুখে আরও ছাড় ঘোষণা করেছেন ডা: হাজরা। তিনি সমাজমাধ্যমে লেখেন, 'জয় শ্রীরাম জয় বাংলা একসাথে বললে ১০০০ টাকা ডিসকাউন্ট অন মাই ফিজ। জয় মা কালী, জয় শ্রীরাম, জয় বাংলা একসাথে বললে ১৫০০।'

এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সেক্রেটরি ও তৃণমূল নেতা ডা: শান্তনু সেন। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, 'চিকিৎসা শাস্ত্র অত্যন্ত মহান একটা জীবিকা। এমবিবিএস পাশ করার পর সব ডাক্তারকে হিপোক্রেটিক শপথ নিতে হয়। সেখানে বলতে হয়, আমরা সবাইকে সমানভাবে চিকিৎসা করব। কাউকে আলাদাভাবে দেখা হবে না। তবে এটা দেখে আমরা কষ্ট হচ্ছে যে এমন একটা ঘটনা ঘটেছে। আমার এত বছরের কেরিয়ারে এমন জিনিস দেখিনি।'

তাঁর আরও বক্তব্য, 'ভারতে যে কোনও মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। আমিও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। কিন্তু ডাক্তারিকে কখনও রাজনীতি বা ধর্মের দিক থেকে দেখা উচিত নয়।'


তিনি দাবি করেন, একটা পোস্ট তাঁদের কাছে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ডা: পিকে হাজরা বিজেপির উত্তরীয় পরে উনি বলেছেন, জয় শ্রীরাম বললেই ৫০০ টাকা ছাড় মিলবে। এমন অদ্ভুত ঘটনা এর আগে ঘটেনি। এই ধরনের ঘটনা মেডিক্যাল সায়েন্সের মর্যাদা খুইয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। 

তিনি আরও বলেন, 'এটা খুবই খারাপ কাজ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার বিরোধীতা করছি।' পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে IMA-এর রাজ্য শাখার সেক্রেটরি হিসেবেও তিনি এর বিরোধিতা করছেন। আর শুধু শান্তনু নয়, অনেক বামপন্থী চিকিৎসকও এর নিন্দা করেছেন।

Advertisement

 
যদিও নিজের হয়ে সাফাই গেয়েছেন ডা:: হাজরা। তিনি বলেন, 'আমি চাই বাংলায় একটা পরিবর্তন হোক। আমি ভোটে লড়তে চেয়েছিলাম। প্রধানমন্ত্রী মোদীর কাজে উদ্বুদ্ধ হয়েই ভোটে লড়তে চেয়েছি। আমি রাষ্ট্রবাদী হিন্দু। আমি হিন্দু এবং মুসলিমে তফাত করি না। আমার নিজের ক্লিনিকে কেউ জয় শ্রীরাম বললে তাঁকে ৫০০ টাকা ছাড় দেওয়া হবে। এখানে হিন্দু-মুসলিমের কোনও বিষয় নেই। অনেকেই মনে করছেন, এর সঙ্গে হিন্দুত্বের যোগ রয়েছে। তবে বিষয়টা একবারেই তেমন নয়।'

তিনি দাবি করেন, প্রথমত তিনি চান সাধারণ মানুষকে কিছুটা ছাড় দিতে। দ্বিতীয়ত তিনি চান, এর মাধ্যমে কিছু ভোট পাক বিজেপি। তাই তিনি এই ছাড় দিয়েছেন। ডা: হাজরার মতে, জয় শ্রীরাম কোনও ধর্মীয় স্লোগান নয়। এটা একটি বিজেপির স্লোগান। তাই তিনি এমনটা বলেছেন বলে দাবি করেন।

যদিও তাঁর এই পোস্টের পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। অনেকেই তাঁর এই ধরনের পোস্টের বিরোধিতা করেছেন।
 

 

Read more!
Advertisement
Advertisement