Advertisement

Dr. Narayan Banerjee: নারায়ণ ডাক্তার BJP-তেই, মোদীর ব্রিগেডে যোগদানের অপেক্ষা?

প্রধানমন্ত্রীর ব্রিগেড মঞ্চেই যবনিকা পতন হতে চলেছে জল্পনার? ডা: নারায়ণ বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে যে পোস্ট শেয়ার করেছেন, তাতে কার্যত স্পষ্ট হয়েছে তাঁর BJP-তে যোগদানের বিষয়টি। এবার মোদীর হাত থেকে পতাকা তুলে নেওয়ার অপেক্ষা।

ডা: নারায়ণ ডা: নারায়ণ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Mar 2026,
  • अपडेटेड 1:09 PM IST
  • জল্পনায় সিলমোহর নায়ারণ ডাক্তারের
  • ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার নারায়ণ ডাক্তারের
  • ব্রিগেডে মোদীর হাত থেকে পতাকা নেওয়ার অপেক্ষা?

'ওয়েলকাম টু BJP।' জনৈক রত্নেশ্বর রায়চৌধুরী নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা এমনই মন্তব্য শেয়ার করলেন খোদ ডা: নারায়ণ বন্দ্যোপাধ্যায়। যাঁকে নিয়ে গত কয়েকদিন ধরে চলছে জল্পনা। বাম ঘেঁষা ডাক্তার হিসেবে পরিচিত এই নামী চিকিৎসক শেষ পর্যন্ত শনিবার নরেন্দ্র মোদীর হাত ধরে BJP-তেই যোগদান করতে চলেছেন, তাঁর লেটেস্ট পোস্ট সেই জল্পনাতেই যেন সিলমোহর দিল। 

সরাসরি BJP-তে যোগদানের কথা উল্লেখ না করলেও ডা: নারায়ণ বন্দ্যোপাধ্যায় যে পোস্ট শেয়ার করেছেন, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, তিনি মোদীর ব্রিগেডে আমন্ত্রিত। তাঁকে মঞ্চ থেকে বিশেষ সম্মান প্রদান করা হবে বলেও উল্লেখ রয়েছে জনৈক রত্নেশ্বর রায়চৌধুরীর পোস্টে। এমনকী ওই ব্যক্তি লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি বামপন্থী আদর্শের সঙ্গে জড়িত ছিলেন। বাংলার ভবিষ্যতের কথা ভেবে, এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি BJP-র পাশে থাকার কথা ভেবেছেন। সমাজ তথা গোটা বাংলার জন্য যে পরিবর্তন প্রয়োজন, তাতে সমর্থন রয়েছে ডাক্তারবাবুর।' নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, এমন বিশিষ্ট মানুষেরা যদি BJP-র ছাতার তলার আসেন, তাঁকে দেখে আরও মানুষ এগিয়ে আসবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে চিকিৎসকের একটি ছবিও পোস্ট করা হয়েছে। 'ওয়েলকাম টু BJP' কমেন্টে ভরে গিয়েছে সেই পোস্ট। আর সেটিই নিজের ওয়াল থেকে শেয়ার করেছেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 

যদিও এর আগে সংবাদমাধ্যমে চিকিৎসক বলেছেন, ' সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যাওয়া মানেই কি সেই দলে যোগ দেওয়া?' উল্লেখ্য, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের সময় থেকে তাঁর একাধিক কার্যকলাপে শোরগোল পড়ে যায়। জুনিয়র চিকিৎসকদের একাধিক মিছিল, রাত দখল কর্মসূচিতে রীতিমতো সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছিল নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীকালে আবার অভয়া আন্দোলনের মুখ অনিকেত মাহাতো-সহ জুনিয়র ডক্টরস ফ্রন্টের একাংশের বিরুদ্ধে তোপ দাগতেও দেখা গিয়েছে চিকিৎসককে। 

Advertisement

তবে সম্প্রতি কখনও রুদ্রনীল ঘোষ, কখনও কুণাল ঘোষ তো কখনও আবার সুজন চক্রবর্তীর সঙ্গে তাঁর ছবি পোস্ট নিয়ে শোরগোল পড়েছিল। ডাক্তারবাবুর রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন উঠেছিল। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, নারায়ণ বন্দ্যোপাধ্যায় কোনও চিকিৎসকের সংগঠনের প্রতিনিধি কিনা তা জানা নেই। ব্যক্তিগতভাবে তিনি কারও সঙ্গে দেখা করতেই পারেন। 

তবে ডাক্তারবাবু কি লড়বেন ছাব্বিশের নির্বাচনে? যবনিকা পতন হয়তো ব্রিগেডের মঞ্চেই। 

 

Read more!
Advertisement
Advertisement