Advertisement

Supplementary Voter List: শুক্রবার রাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, কত নাম বাদ?

পশ্চিমবঙ্গ ভোটার লিস্টের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার রাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন কমিশনের এক আধিকারিক। যদিও দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত জনের না নাম বাদ পড়েছে বা যুক্ত হয়েছে, সে বিষয়ে কিছুই জানান হয়নি।

দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিতদ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 8:10 AM IST
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার রাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন
  • এমনটাই জানিয়েছেন কমিশনের এক আধিকারিক
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত জনের না নাম বাদ পড়েছে বা যুক্ত হয়েছে, সে বিষয়ে কিছুই জানান হয়নি

পশ্চিমবঙ্গ ভোটার লিস্টের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার রাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন কমিশনের এক আধিকারিক। যদিও দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত জনের না নাম বাদ পড়েছে বা যুক্ত হয়েছে, সে বিষয়ে কিছুই জানান হয়নি।

এই প্রসঙ্গে ইসির এক কর্মকর্তা বলেন, 'দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। এর বাইরে আমরা কিছু জানাতে পারব না।'

কখন প্রকাশ পায় সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট?
রাত সাড়ে ১১টা নাগাদ বুথভিত্তিক তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়। যদিও তারপরই শুরু হয়ে যায় প্রযুক্তিগত সমস্যা। এর ফলে বাদ যাওয়া নাম বা যুক্ত হওয়া নামের লিস্ট থাকা ওয়েবপেজগুলো খোলা যাচ্ছিল না বলে তিনি জানান। আর তেমনটা প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর সময়ও হয়েছিল বলে অভিযোগ।

প্রসঙ্গত, এর আগে সোমবার বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন। সেই তালিকায় মোটামুটি ২৯ লক্ষের নামের নিষ্পত্তি করা হয়েছিল বলে খবর। কিন্তু সেই তালিকায় কতজনের নাম মুছে দেওয়া হয়েছে বা কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে, সেই সংখ্যা প্রকাশ করা হয়নি। আর তাতেই বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়।

এমন পরিস্থিতিতে সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট শুক্রবার বেরনোর কথা ছিল। আর হলও তেমনটাই। শুক্রবার রাতেই সামনে এল এই লিস্ট। 

এতদিনে কত নাম বাদ?
SIR-এর প্রথম পর্যায়ে ড্রাফ্ট ভোটার লিস্টে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং খুঁজে না পাওয়া ভোটারের মতো কারণে রাজ্যের ভোটারের সংখ্যা ৭.৬৬ থেকে কমে ৭.০৮  কোটিতে দাঁড়ায় কোটি। বাদ যায় প্রায় ৫৮ লাখ ভোটারের নাম।

২৮ ফেব্রুয়ারি প্রকাশিত পোস্ট-SIR তালিকায় বৈধ ভোটারের সংখ্যা আরও কমে ৭.০৪ কোটির কিছু বেশি হয়। আবার তার মধ্যে ৬০ লাখেরও বেশি নাম বিচারাধীন তালিকায় অন্তর্ভুক্ত ছিল। আর সেই ৬০ লক্ষের একটা বড় অংশের নাম নিষ্পত্তির পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেল।

Advertisement

মাথায় রাখতে হবে, ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভার জন্য ভোট গ্রহণ হবে ২৩ ও ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। তার আগেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে দিতে চাইছে কমিশন। সেই মতো দ্রুত গতিতে চলছে নাম নিষ্পত্তির কাজ। এখানে অনেকের নাম যাচ্ছে বাদ। তারা ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাবেন বলে খবর।
 

 

Read more!
Advertisement
Advertisement