Advertisement

Adjudication Problem Fixed: সব ভোটার 'বিবেচনাধীন' নন, ঠিক হল কমিশনের সাইট

মঙ্গলবার রাতেই আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে কমিশনের ওয়েবসাইট নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করছেন, ফাইনাল ভোটার লিস্টে নাম থাকার পরও তাঁদের নাম হঠাৎ করেই বিবেচনাধীন দেখাচ্ছে। আর এই ঘটনা সামনে আসার পরই কমিশনকে আক্রমণ শুরু করে করে তৃণমূল কংগ্রেস। তারা একাধিক পোস্ট করে এই বিষয়টা নিয়ে। 

অ্যাডজুডিকেশন সমস্যাঅ্যাডজুডিকেশন সমস্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 9:29 AM IST
  • মঙ্গলবার রাতেই আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে কমিশনের ওয়েবসাইট নিয়ে
  • ফাইনাল ভোটার লিস্টে নাম থাকার পরও তাঁদের নাম হঠাৎ করেই বিবেচনাধীন দেখাচ্ছে
  • কমিশনকে আক্রমণ শুরু করে করে তৃণমূল কংগ্রেস

মঙ্গলবার রাতেই আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে কমিশনের ওয়েবসাইট নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করছেন, ফাইনাল ভোটার লিস্টে নাম থাকার পরও তাঁদের নাম হঠাৎ করেই বিবেচনাধীন দেখাচ্ছে। আর এই ঘটনা সামনে আসার পরই কমিশনকে আক্রমণ শুরু করে করে তৃণমূল কংগ্রেস। তারা একাধিক পোস্ট করে এই বিষয়টা নিয়ে। 

যদিও এখন যতদূর খবর, ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে এই সমস্যা। এখন সব ভোটারদের তথ্য ঠিক ঠাক দেখাচ্ছে।

কমিশন জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্যই এমন সমস্যা হয়েছে। এমনকী এই সমস্যার যে সমাধানও হয়ে গিয়েছে, সেটাও জানিয়ে দেন তারা। 

মাথায় রাখতে হবে, গত ২৮ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছিল কমিশন। আর সেই তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদেরও নাম দেখাচ্ছিল অ্যাডজুডিকেশন হিসেবে। যদিও এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলেই খবর। 

প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরবে? 
২৮ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরয়। তখন ৬০ লক্ষের বেশি মানুষের নাম ছিল অ্যাডজুডিকেশনের তালিকায়। আর সেই সব মানুষের মধ্যে প্রায় ৩০ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। সেই লিস্ট বেরিয়েছে সোমবার রাতে। তারপর মঙ্গলবার রাতে আবার বিপত্তি। কমিশনের সাইটে যাঁদের নাম ভোটার লিস্টে ছিল, তাঁদের নামও বিবেচনাধীন অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। 

তৃণমূল আক্রমণ করেছে
কমিশনের সাইটের এহেন সমস্যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। তারা এই বিষয়ে দুই দুটি পোস্ট করেছে তারা। 

একটি পোস্টে তারা দাবি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। আর শুভেন্দু অধিকারী রয়েছেন ডিলেটেড ভোটারের তালিকায়।

অন্য একটি পোস্টে তৃণমূল লেখে, 'নিজেই এই পরীক্ষা করে নিন।
ইসিআই পোর্টালে যান (https://electoralsearch.eci.gov.in)
আপনার EPIC নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিন।
আপনার SIR স্ট্যাটাস খুঁজে দেখুন।

আপনাকে শুনানির জন্য ডাকা হোক, আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকুক, আপনি ম্যাপড ভোটার হোন বা সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নিষ্পত্তি হয়ে থাকুক, তবুও আপনি নিজের স্ট্যাটাসে দেখবেন “UNDER ADJUDICATION।”  

Advertisement

পুরো বাংলাকেই যেন দোষী ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রতিটি ভোটারের স্ট্যাটাস এখন UNDER ADJUDICATION। ভ্যানিশ কমিশন এবং @BJP4India মিলে বাংলার সব ভোটারকে সন্দেহভাজন বানিয়ে ফেলেছে।'

যদিও ইতিমধ্যেই কমিশন জানিয়েছে যেই সমস্যা হয়েছিল, সেটা ঠিক হয়ে গিয়েছে। তবুও বিতর্ক থামছে কই।
 

 

Read more!
Advertisement
Advertisement