Advertisement

'প্রিয়াঙ্কা টিউবয়েল, টিপলে জল বেরোচ্ছে না,' স্বর্ণকমলের VIRAL মন্তব্যে BJP প্রার্থীর প্রশ্ন, 'কী টিপতে চাইছেন?'

বিষয়টিতে ফোনে প্রিয়াঙ্কা বললেন, 'আমি ওঁর মেয়ের বয়সী। ভাবতে পারেন উনি কী বলেছেন। এসব কথা কেউ মহিলাদের বলেন। আমার পদবী নিয়ে এরকম বলেছেন। যৌন ইঙ্গিতমূলক মন্তব্য করেছেন। উনি কী টিপতে চাইছেন। আমি মহিলা কমিশনে জানাব'

প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও স্বর্ণকমল সাহা।-ফাইল ছবিপ্রিয়াঙ্কা টিবরেওয়াল ও স্বর্ণকমল সাহা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • ভোটের মুখে ফের বিতর্কের ঝড় তুলেছে এক আপত্তিকর মন্তব্য।
  • শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক স্বর্ণকমল সাহা এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ভোটের মুখে ফের বিতর্কের ঝড় তুলেছে এক আপত্তিকর মন্তব্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক স্বর্ণকমল সাহা এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ, তিনি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে একটি ‘টিউবওয়েল’-এর সঙ্গে তুলনা করে যৌন ইঙ্গিতপূর্ণ ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে শালীনতার সীমা লঙ্ঘন করেছে বলেই মত অনেকের। 

বিজেপির দেওয়া ভিডিওটিতে স্বর্ণকমলকে বলতে শোনা যায়, 'প্রিয়াঙ্কা টিউবয়েল। আগে সেটা জল দিত, কিন্তু এখন শুকিয়ে গেছে। চাপ দিলেও কিছুই বের হয় না।'

 

বিষয়টিতে bangla.aajtak.in-কে ফোনে প্রিয়াঙ্কা বললেন, 'আমি ওঁর মেয়ের বয়সী। ভাবতে পারেন উনি কী বলেছেন। এসব কথা কেউ মহিলাদের বলেন। আমার পদবী নিয়ে এরকম বলেছেন। যৌন ইঙ্গিতমূলক মন্তব্য করেছেন। উনি কী টিপতে চাইছেন। আমি মহিলা কমিশনে জানাব'

এ ঘটনায় বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও ক্ষমা প্রার্থনা করা হয়নি। একইসঙ্গে, শাসকদলের বিরুদ্ধে নারীবিদ্বেষী মানসিকতার অভিযোগও সামনে এসেছে।

সমালোচকদের মতে, রাজ্যে মহিলাদের ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণ এবং বিরোধী দল, বিশেষ করে বিজেপির প্রতি নারীদের সমর্থন বাড়তেই এই ধরনের মন্তব্য উঠে আসছে। তাঁদের দাবি, এই মন্তব্য আসলে রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। যদিও শাসক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

 

Read more!
Advertisement
Advertisement