Advertisement

আজ ফিরহাদের মনোনয়ন, বন্দর কেন্দ্রে এখনও প্রার্থীই দিতে পারেনি বিজেপি

কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। দ্বিতীয় দফার ভোটের আগে হাতে আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। ফলে অস্বস্তিতে গেরুয়া শিবির।

ফিরহাদ হাকিম।-ফাইল ছবিফিরহাদ হাকিম।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 11:36 AM IST
  • কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।
  • দ্বিতীয় দফার ভোটের আগে হাতে আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি।

কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। দ্বিতীয় দফার ভোটের আগে হাতে আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। ফলে অস্বস্তিতে গেরুয়া শিবির।

আগামী বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে সোমবারই ফিরহাদ হাকিম আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে নিজের মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। তিনি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে, তা এখনও স্পষ্ট নয়।

দলের অন্দরের খবর, দীর্ঘদিন ধরেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সমীক্ষা ও তালিকা তৈরি করা হয়েছিল। এমনকি আগেভাগেই সব আসনের প্রার্থী ঘোষণা করার পরিকল্পনাও ছিল। কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা সফল হয়নি। ইতিমধ্যেই একাধিক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেও কলকাতা বন্দর-সহ কয়েকটি আসনে এখনও নাম ঘোষণা করা যায়নি।

অন্যদিকে, প্রার্থী ঘোষণাকে ঘিরে দলের অন্দরেই ক্ষোভ বাড়ছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে। কলকাতা বন্দর কেন্দ্রেও প্রার্থী ঘোষণা ঘিরে অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের দাবি, আলিপুর এলাকার এক দলবদলু নেতার নাম প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েছে দল। সব মিলিয়ে প্রার্থী বাছাইয়ের জট কাটাতে হিমশিম খাচ্ছে বিজেপি।

 

Read more!
Advertisement
Advertisement