Advertisement

BJP Manifesto for Bengal: শুক্রবার শাহের হাতেই ইশতেহার প্রকাশ, BJP-র ‘সঙ্কল্পপত্রে’ বাংলার জন্য কী কী চমকের সম্ভাবনা?

জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ এপ্রিল পশ্চিমবঙ্গের জন্য বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। সরকার গড়তে পারলে রাজ্য তথা রাজ্যবাসীর জন্য বিজেপি কী কী করতে চায়, তা বিশদে ঘোষণা করা হবে বিজেপির ‘সঙ্কল্পপত্রে’।

BJP-র  ‘সঙ্কল্পপত্রে’ বাংলার জন্য কী কী চমকের সম্ভাবনা?BJP-র ‘সঙ্কল্পপত্রে’ বাংলার জন্য কী কী চমকের সম্ভাবনা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 3:44 PM IST

বঙ্গে ভোট দামাম বাজতেই তৃণমূল প্রকাশ করেছিল তাদের নির্বাচনী ইস্তেহার। গত ২০ মার্চ ভোটের জন্য তৃণমূলের ইশতেহার প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে  ১০ টি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহে কংগ্রেসও নিজেদের ইশতেহার প্রকাশ করেছে।  ‘৫ গ্যারান্টি’র কথা ঘোষণা করা হয়েছে সেখানে। বামেরাও পিছিয়ে নেই। ৫ এপ্রিল প্রকাশ করা হয়েছে বামেদের ইশতেহার। এবার জানা গেল বিজেপির ইশতেহার প্রকাশের দিনও।  জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ এপ্রিল পশ্চিমবঙ্গের জন্য বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন।

সরকার গড়তে পারলে রাজ্য তথা রাজ্যবাসীর জন্য বিজেপি কী কী করতে চায়, তা বিশদে ঘোষণা করা হবে বিজেপির ‘সঙ্কল্পপত্রে’।  বিজেপি সূত্রের খবর, সাতটি মূল বিষয়কে অগ্রাধিকারের ক্ষেত্র হিসাবে সেখানে তুলে ধরা হচ্ছে। রাজ্যের ‘বেহাল’ আর্থিক অবস্থার সংস্কার থেকে কর্মসংস্থান, পরিকাঠামো বৃদ্ধি থেকে গ্রামীণ উন্নয়ন নিয়ে ঢালাও ঘোষণা তো থাকছেই। থাকছে শিক্ষা-স্বাস্থ্য-শিল্প নিয়ে বেশ কিছু নজরকাড়া প্রতিশ্রুতিও। 

প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যে ক্ষমতায় এলে কী করতে চায় সে বিষয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি সামনে এনেছে বিজেপি। এখনও ইশতেহার প্রকাশ না হলেও বিজেপি কিছু  প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছে। বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মহিলাদের ৩০০০ টাকা করে দেবেন তাঁরা। বিনিয়োগ আনবেন পশ্চিমবঙ্গে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের নিরিখে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের মানুষ, যাঁরা পরিস্থিতির বাধ্যবাধকতায় পরিযায়ী শ্রমিক হয়েছেন, এক বছরের মধ্যে তাঁদের কর্মসংস্থানের সুযোগ হবে রাজ্যে। পাশাপাশি, পশ্চিমবঙ্গে শিল্প এবং বিনিয়োগ টেনে আনার আশ্বাসও দিয়েছে বিজেপি। বিজেপি বলছে, ভারী শিল্পে বিনিয়োগ টেনে আনাই লক্ষ্য তাঁদের। কৃষি এবং শিল্পের সহাবস্থান হবে অবশ্যই। তবে তিন ফসলি জমি অধিগ্রহণ হবে না।

সূত্রের খবর, বিজেপি যে নির্বাচনী ইস্তেহার তৈরি করেছে, সেখানে সব থেকে জোর দেওয়া হচ্ছে কর্মসংস্থানের উপর। কী ভাবে নতুন নতুন বিনিয়োগ রাজ্যে এনে বাংলার ‘শিল্প–বিপ্লব’ ঘটানো যায়, তারই দিশা বিজেপির ইস্তেহারে থাকবে বলে জানা গিয়েছে। আগামী শুক্রবার  শাহের হাত ধরেই বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ হবে বলে জানা যাচ্ছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement