
হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিতে (AJUP) ভাঙন। শুক্রবার দলনেতা হুমায়ুন কবীরের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান পশ্চিমবঙ্গ শাখার সভাপতি খোবায়েব আমিন। কী কারণে পদত্যাগ?
পদত্যাগপত্রে খোবায়েব আমিন জানিয়েছেন, "আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হতে পেরে আমি সম্মানিত। দীর্ঘ চিন্তাভাবনার পর পদত্যাগপত্র দিচ্ছি। একজন পীরজাদা এবং একটি ফাউন্ডেশনের সম্পাদক হিসেবে আমার সমাজের প্রতি বেশ কিছু সুনির্দিষ্ট সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা রয়েছে। রাজনীতিতে সক্রিয় থাকার কারণে জড়িয়ে থাকার ফলে সেই সব গুরুত্বপূর্ণ সামাজিক কাজ ব্যাহত হচ্ছে। তাই নিজের জীবন এবং কাজের গতিপথ বিচার করেই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ পৃথক গঠন করে হুমায়ুন। বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে একটি ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিওকে AI-এ বানানো বলে দাবি করেছেন হুনায়ুন। তৃণমূল তাঁর নামে কুৎসা রটাতে ভিডিও ভাইরাল করেছে বলে দাবি করেন আম জনতা উন্নয়ন পার্টির দলনেতা।
এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই আসাদউদ্দিন ওয়েইসির দল মিম জোট ভেঙে দেয়। আজ তাঁর সভাপতির পদত্যাগে বড় ধাক্কা খেলেন হুমায়ুন।
প্রসঙ্গত, ভিডিওটিতে যে তারিখ উল্লেখ ছিল তা গত বছরের ১৯ ডিসেম্বর। ১৯ মিনিটের ওই ভিডিওয় বিজেপির সঙ্গে হুমায়ুনের আঁতাঁত এর কথা বলা হয়েছে। ওই ভিডিয়োয় ১০০০ কোটি টাকা চাইতে দেখা যায় হুমায়ুনকে।