Advertisement

Humayun Kabir Denies Allegations: হাজার কোটির ডিল ও 'স্টিং অপারেশন' নিয়ে মুখ খুললেন হমায়ুন, পাল্টা বিস্ফোরক অভিযোগ

আজ হুমায়ুন কবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বাবরি মসজিদ তৈরির জন্য ১০০০ কোটি টাকার ডিল করেছেন হুমায়ুন। বিজেপির সঙ্গে মিলে কাজ করছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। হুমায়ুন জানান, যেই ভিডিও দেখিয়ে এই অভিযোগ, সেটা এআই দিয়ে তৈরি। তিনি ২০১৯ সালের পর থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেননি। এটা তৃণমূলের চক্রান্ত।

সব অভিযোগ উড়িয়ে দিলেন হুমায়ুনসব অভিযোগ উড়িয়ে দিলেন হুমায়ুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • আজ হুমায়ুন কবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস
  • বাবরি মসজিদ তৈরির জন্য ১০০০ কোটি টাকার ডিল করেছেন হুমায়ু
  • হুমায়ুন জানান, যেই ভিডিও দেখিয়ে এই অভিযোগ, সেটা এআই দিয়ে তৈরি

আজ হুমায়ুন কবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বাবরি মসজিদ তৈরির জন্য ১০০০ কোটি টাকার ডিল করেছেন হুমায়ুন। বিজেপির সঙ্গে মিলে কাজ করছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। হুমায়ুন জানান, যেই ভিডিও দেখিয়ে এই অভিযোগ, সেটা এআই দিয়ে তৈরি। তিনি ২০১৯ সালের পর থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেননি। এটা তৃণমূলের চক্রান্ত।

এই ইস্যুতে বলতে গিয়ে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন। হুমায়ুনের মতে, এই সকল তৃণমূল নেতানেত্রী একত্রিত হয়ে তাঁর বিরুদ্ধে স্ট্রিং অপারেশন করেছে। পাশাপাশি তিনি এই চারজনের বিরুদ্ধে মানহানীর মামলা করবেন বলেও দিয়েছেন হুঁশিয়ারি। 

কী নিয়ে এত কথা? 
আসলে আজ সকালে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষের মতো নেতারা। সেই সাংবাদিক বৈঠকেই হুমায়ুনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সেই ভিডিওতে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in) বাবরি নিয়ে কিছু কথা বলতে শোনা যাচ্ছে হুমায়ুনের মুখে। 

সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, '১০০০ কোটি টাকা আসবে। বাবরি মসজিদ হবে কি হবে না জানি না।' তাঁকে আরও বলতে শোনা যায়, 'মুসলিমরা খুব সরল, তাদের বোকা বানানো খুব সহজ।' 
 
আর এই ভিডিও নিয়েই হুমায়ুন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস।

এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে বিজেপিকে কেন্দ্র করে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি। পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ভাগ করার চেষ্টা চলছে। এই চক্রান্তে হুমায়ুন কবীর জড়িত। এছাড়া আরও অনেকে যুক্ত।'

Advertisement

তাঁর আরও অভিযোগ, 'আমাদের হাতে এসেছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হুমায়ুন কবীর নিজেই বলছেন তিনি ১০০০ কোটি টাকা পাচ্ছেন। PMO (প্রধানমন্ত্রীর অফিস) এর সঙ্গে যুক্ত।'

এই প্রসঙ্গে বিজেপি এবং হুমায়ুনকে একযোগে আক্রমণ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁর দাবি, বিজেপি বারবার বাংলাকে অপমান করছে। একাধিকবার দলবদল করা হুমায়ুন কবীরকে ব্যবহার করছে বিজেপি। 

হুমায়ুন প্রসঙ্গে তাঁর অভিযোগ, 'একটি মসজিদের নামে সে সওদা করছে। আমি আমার মুসলিম ভাইদের বলব, একে বিশ্বাস করবেন না। তিনি বলছেন মসজিদের নাম বাবরের নামে রেখেছেন, যাতে আবেগ বিক্রি করা যায়। মুসলিমদের অনুভূতি বিজেপির কাছে বিক্রি করছেন হুমায়ুন কবীর। এটা সত্যিই চরম নিন্দনীয় কাজ।'

Read more!
Advertisement
Advertisement