Advertisement

West Bengal Election: বুথে গিয়ে শুনলেন 'আপনার ভোট পড়ে গিয়েছে', তারপরও ভোট দিতে পারবেন, কীভাবে? জানুন

রিগিং, ছাপ্পা, বুথ জ্যামিং রুখতে আঁটঘাট বেঁধে নামছে কমিশন। বহুক্ষেত্রে দেখা গিয়েছে, ভোটের দিন বুথে গিয়ে ভোটাররা জানতে পেরেছেন, তাঁদের ভোট পড়ে গিয়েছে। আপনার সঙ্গেও যদি এমনটা ঘটে, কী করবেন? ধাপে ধাপে সবটা জেনে নিন...

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 5:02 PM IST
  • আপনার নামে যদি ভোট পড়ে যায় কী করবেন
  • চলে আসবেন না, দিন টেন্ডার ভোট
  • কী এই টেন্ডার ভোট? জেনে নিন

নির্বাচনের দিন যতই এগিয়ে আসেছ ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। কমিশন অবাধ ও সুষ্ঠু  নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছে। রিগিং, ছাপ্পা, বুথ জ্যামিং রুখতে আঁটঘাট বেঁধে নামছে কমিশন। পাশাপাশি বিরোধী দলগুলিও অভিযোগ তোলে, সঠিক ভাবে নির্বাচন হলে বাংলার ভোটের ফলাফল অন্যরকম হতো। বহুক্ষেত্রে দেখা গিয়েছে, ভোটের দিন বুথে গিয়ে ভোটাররা জানতে পেরেছেন, তাঁদের ভোট পড়ে গিয়েছে। আপনার সঙ্গেও যদি এমনটা ঘটে, কী করবেন? 

এই ধরনের পরিস্থিতির জন্য স্পষ্ট নিয়ম রয়েছে। তা হয়তো অনেকেই জানেন না। নিজের তথ্য যাচাই করা থেকে অভিযোগ জানানো পর্যন্ত, ধাপে ধাপে সবটা জেনে নিন...

যদি আপনাকে বলা হয়, আপনার ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে, তাহলে ভোটকেন্দ্র ছেড়ে চলে যাবেন না। আপনার 'টেন্ডার ভোট' দেওয়ার অধিকার রয়েছে। 
> সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে জানান
> আপনার পরিচয় যাচাই করা হবে 
> এরপর আপনাকে টেন্ডার ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। এটি আলাদা ভাবে নথিভুক্ত করা হবে
> এতে নিশ্চিত করা হয়, আপনার ভোট সঠিক ভাবে গণনায় আসবে। এমনকী অপব্যবহার করা হলেও টেন্ডার ভোট গোনা হবে

ফলে ছাপ্পা ভোট পড়ে গেলেও ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থাকে একজন নাগরিকের। অনেকেই বিষয়টি না জেনে বুথ ছেড়ে চলে আসেন, কমিশন জানাচ্ছে, তেমনটা করবেন না। 

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ভোট হবে ১৭ জেলার ১৫২ কেন্দ্রে। দ্বিতীয় দফায় ভোট রয়েছে ৭ জেলার ১৪২ কেন্দ্রে। 

 

Read more!
Advertisement
Advertisement