Advertisement

Kangana Ranaut: কালীঘাটে পুজো দিলেন কঙ্গনা, কী চাইলেন? বেরিয়ে বললেন...

ভোটের আবহে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কঙ্গনা রানাওয়াত। আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে জোরকদমে চলছে প্রচারপর্ব। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতায় এসে কালীমায়ের দর্শন করলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ।

কালীঘাটে কঙ্গনা রানাওয়াত।-ফাইল ছবিকালীঘাটে কঙ্গনা রানাওয়াত।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 3:32 PM IST
  • ভোটের আবহে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কঙ্গনা রানাওয়াত।
  • আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে জোরকদমে চলছে প্রচারপর্ব।

ভোটের আবহে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কঙ্গনা রানাওয়াত। আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে জোরকদমে চলছে প্রচারপর্ব। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতায় এসে কালীমায়ের দর্শন করলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ।

বিজেপি পোস্টে লিখেছে, 'কালীঘাট কালী মন্দির-এর পবিত্র প্রাঙ্গণে উপস্থিত হয়ে বলিউড অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাওয়াত গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মহামায়া মা কালী-এর চরণে  পুষ্পাঞ্জলি অর্পণ করেন। তিনি সমগ্র পশ্চিমবঙ্গ তথা দেশবাসীর মঙ্গল কামনা করেন।  এই পুণ্যভূমিতে তাঁর উপস্থিতি শুধু একটি দর্শন নয়, বরং ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক সুন্দর মিলন, যা বাঙালির চিরন্তন ধর্মীয় ঐতিহ্যকে আরও একবার উজ্জ্বল করে তোলে।'

 

হালকা গোলাপি রঙের পৈঠানি শাড়ি, কমলা পাড়, গলায় ভারী গয়নায় রাজকীয় সাজে মন্দিরে প্রবেশ করেন কঙ্গনা। কালীঘাটে পুজো দেওয়ার পাশাপাশি নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন তিনি।

মন্দিরে পুজো দিয়ে কঙ্গনা বলেন, 'আমি বরাবরই শক্তির উপাসক। আজ কালীমায়ের ডাক পেয়েই এখানে এসেছি। আমি গোটা দেশের মঙ্গল কামনা করে পুজো দিয়েছি। তবে বিশেষ করে বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছি, তাঁরা যেন নিরাপদ থাকেন, ন্যায়বিচার পান এবং মা কালী তাঁদের রক্ষা করেন।'

এছাড়াও তিনি আসন্ন নির্বাচনে বিজেপির ভালো ফলের কামনাও করেছেন বলে জানান। তবে কলকাতায় তাঁর এই সফর শুধুই পুজোকে কেন্দ্র করে, নাকি কোনও নির্দিষ্ট প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেবেন, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি কঙ্গনা।

 

Read more!
Advertisement
Advertisement