Advertisement

‘বার্নল-বোরোলিন রাখুন!’, আমির-মাধুরীর গানেই গুন্ডাদের কড়া বার্তা কমিশনের ফিল্মি পোস্টে

পোস্টটিতে উল্লেখ করা হয়েছে আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত জনপ্রিয় গানের কথা, ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে…’। সাধারণত যেখানে সরকারি বার্তায় গাম্ভীর্যই প্রাধান্য পায়, সেখানে কমিশনের এই রসবোধপূর্ণ উপস্থাপনা অনেককেই চমকে দিয়েছে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 4:39 PM IST
  • বিধানসভা ভোটের আর মাত্র কয়েকদিন বাকি।
  • প্রচারের উত্তাপে যখন রাজ্য রাজনীতি তপ্ত, তখন একেবারে ভিন্নধর্মী পোস্ট করে নজর কাড়ল নির্বাচন কমিশনের দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের সোশ্যাল মিডিয়া পেজ।

বিধানসভা ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। প্রচারের উত্তাপে যখন রাজ্য রাজনীতি তপ্ত, তখন একেবারে ভিন্নধর্মী পোস্ট করে নজর কাড়ল নির্বাচন কমিশনের দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের সোশ্যাল মিডিয়া পেজ। সেই পোস্টে যেমন সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দেওয়া হয়েছে, তেমনই কড়া হুঁশিয়ারি ছুঁড়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের উদ্দেশে, তাও আবার খানিকটা ‘ফিল্মি’ ঢঙে।

পোস্টটিতে উল্লেখ করা হয়েছে আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত জনপ্রিয় গানের কথা, ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে…’। সাধারণত যেখানে সরকারি বার্তায় গাম্ভীর্যই প্রাধান্য পায়, সেখানে কমিশনের এই রসবোধপূর্ণ উপস্থাপনা অনেককেই চমকে দিয়েছে।

তবে এই ‘হালকা’ মেজাজের আড়ালেই ছিল কঠোর বার্তা। পোস্টে ভোটারদের উদ্দেশে বলা হয়েছে, নির্ভয়ে ভোট দিতে আসুন। আর যারা ভোটে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের উদ্দেশে সরাসরি সতর্কবার্তা, “জ্বলে গেলে বার্নল ও বোরোলিন সঙ্গে রাখুন।” অর্থাৎ, কোনও রকম গোলমাল বরদাস্ত করা হবে না, এমনটাই স্পষ্ট করেছে কমিশন।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই পোস্ট নিছক রসিকতা নয়। বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে রাজনৈতিক বার্তাও। কারণ, ভোটের আগে বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। সেই প্রেক্ষাপটে এই পোস্টকে অনেকেই পরোক্ষ পাল্টা জবাব হিসেবেও দেখছেন।
 

 

Read more!
Advertisement
Advertisement