Advertisement

Malda Mothabari Incident: উন্মত্ত জনতা ঘিরেছে, বাঁচতে অফিসের দোতলায় উঠলেন বিচারকরা, মালদায় রুদ্ধশ্বাস মুহূর্ত

SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়া নিয়ে ৩ মহিলা সহ ৭ বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেদিন রাতে প্রায় ৯ ঘণ্টা আটকে থাকার রুদ্ধশ্বাস মুহূর্তের বর্ণনা প্রকাশ্যে আসার পর শিউরে উঠছেন সকলেই।

মালদায় সেদিন রাতের চিত্র মালদায় সেদিন রাতের চিত্র
Aajtak Bangla
  • 04 Apr 2026,
  • अपडेटेड 8:54 AM IST
  • বাইরে উন্মত্ত জনতার বিক্ষোভ
  • প্রাণ বাঁচাতে অফিসের দোতলায় উঠলেন বিচারকরা
  • ৯ ঘণ্টা ধরে আটকে পড়ার বিভীষিকা মুহূর্ত প্রকাশ্যে

মালদার কালিয়াচকের ঘটনা ঘিরে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়া নিয়ে ৩ মহিলা সহ ৭ বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখা নিয়ে তোলপাড় চলছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে। যাকে ঘিরে BJP এবং তৃণমূলের মধ্যে দোষারোপের পালা অব্যাহত। তবে এসবের মধ্যেই জানা যচ্ছে সেদিন রাতে ৯ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার হওয়া বিচার বিভাগীয় আধিকারিকদের শিউরে ওঠার মতো অভিজ্ঞতা। 

গত বুধবার ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্য পড়তে হয়েছিল বিচার বিভাগীয় আধিকারিকদের। কোনও মতে প্রাণ হাতে ফেরেন তাঁরা। কীভাবে উদ্ধার করা হয়েছিল তাঁদের?

কালিয়াচক ২ ব্লক অফিসে SIR প্রক্রিয়ার ট্রাইব্যুনালের কাজে নিযুক্ত ছিলেন ওই ৭ বিচারক। প্রতিদিনের মতোই বুধবার সকাল ১০টা নাগাদ সকলে পৌঁছেছিলেন BDO অফিসে। তাঁদের মধ্যে ৩ জন মহিলা আধিকারিকও ছিলেন। দুপুর থেকেই ওই অফিসের বাইরে বিক্ষোভ শুরু হয়েছিল। লাঞ্চ টাইমে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে বলে বুঝতে পারেন তাঁরা। অফিসের বাইরে প্রচুর সংখ্যক মানুষের জমায়েত লক্ষ্য করেন। ৫টা নাগাদ বেরনোর সময় ছিল তাঁদের। কিন্তু ক্ষুব্ধ জনতার ভিড় ঠেলে বেরনোর আর কোনও উপায় ছিল না। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। 

আশঙ্কায় বিচারকরা অফিসের দোতলায় উঠে যান। সন্ধ্যার মধ্যে অফিসের মেইন গেটের সামনে মহিলারা সার দিয়ে বসে পড়েন। ভোটার তালিকায় তাঁদের নাম ঢোকাতেই হবে বলে দাবি তুলতে থাকে। 

সময় যত এগোয় ততই পরিস্থিতি আরও জটিল হয়। BDO অফিসের ভিতর আটকে পড়েন বিচারকরা। বাইরে বিশাল জমায়েত। প্রায় ৯ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে উদ্ধার করা হয় তঁদের। কার্যত প্রাণ হাতে এলাকা ছাড়েন বিচারকরা। 

উদ্ধারের পরও বিচারকদের ওপর হামলা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভঙেছে সেই হামলায়। ভিতরে থাকা বিচারকরা শিউরে ওঠেন। 

Advertisement

প্রসঙ্গত, এই ঘটনায় ইতমধ্যেই NIA তদন্তভার নিয়েছে। শুক্রবার বিকেলে DIG-র নেতৃত্বে মোথাবাড়ি পৌঁছয় NIA-র ২৪ জনের টিম। ৩টি ভাগে ভাগ করা হয়েছে এই টিমের সদস্যদের। কলকাতায় পৌঁছন NIA-র IG সোনিয়া সিং। কলকাতা থেকেই টিমের  নেতৃত্ব দেবেন তিনি। প্রয়োজনে যাবেন ঘটনাস্থলেও। 

শুক্রবার মোথাবাড়ি থানা, মোথাবাড়ি মোড় এবং সেই BDO অফিসেও যান NIA তদন্তকারীরা। ৩টি টিম ৩ জায়গায় তদন্ত শুরু করে। 

 

Read more!
Advertisement
Advertisement