Advertisement

Mamata Banerjee Delhi: 'আমি দিল্লি এলে ঘাবড়ে যায়,' বললেন মমতা, ঠিক কী চলছে রাজধানীতে?

সকাল থেকেই বঙ্গভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। আর সেই কারণে তড়িঘড়ি সেখানে ছুটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, 'আমি দিল্লি আসলে ঘাবড়ে যায়'। অর্থাৎ নাম না করেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাঁকে ভয় পায় বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 3:07 PM IST
  • সকাল থেকেই বঙ্গভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ
  • সেই কারণে তড়িঘড়ি সেখানে ছুটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • নাম না করেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাঁকে ভয় পায় বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

সকাল থেকেই বঙ্গভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। আর সেই কারণে তড়িঘড়ি সেখানে ছুটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, 'আমি দিল্লি আসলে ঘাবড়ে যায়'। অর্থাৎ নাম না করেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাঁকে ভয় পায় বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বাসে করে আনা হয়েছে
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় গলা সপ্তমে তুলে অভিযোগ করেন, বাসে করে আনা হয়েছে দিল্লি পুলিশকে। সবাইকে খোঁজা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এমনটা চলতে পারে না। 

পাশাপাশি তিনি জানতে চান, 'এই সব মানুষও দেশের নাগরিক। তাঁরা কেন দিল্লিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবে না? কেন তাঁদের খুঁজছে পুলিশ?'  

তাঁর কথায়, 'যাঁরা বেঁচে রয়েছে, তাঁদের মৃত করে দিয়েছে। তাঁরা কি ভারতের নাগরিক নয়?' 

পুলিশ থ্রেট করছে
এ দিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে দাবি করেন, 'পুলিশ বঙ্গভবনে গিয়ে থ্রেট করছে। এটা কী হচ্ছে? সুপ্রিম কোর্টে কেস চলছে। আমাদের আস্থা আছে আইনের প্রতি। আজ ইলেকশনে কমিশনে মিটিং রয়েছে আমার।'

দিল্লি পুলিশকে গালি নয়
এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারে উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দিল্লির পুলিশের প্রতি তাঁর তেমন ক্ষোভ নেই। তাঁরা তো কারও নির্দেশেই এমনটা করছে। তাই তিনি দিল্লির পুলিশকে গালি দেওয়ার পক্ষপাতি নন।

বাংলার উপর টর্চার হচ্ছে
তিনি বলেন, 'বাংলার উপর টর্চার করছে। SIR এর নামে সর্বনাশ করছে। দিল্লি পুলিশ এমন নয়। ওরা তো ইনস্ট্রাকশনে এসেছে।' 

পাশাপাশি তাঁর দাবি, ১৫০ জনের মৃত্যু হয়েছে SIR-এর জন্য। তাঁদের পরিবারেরা লোকেরা কি কথা বলবে না মিডিয়ার সঙ্গে? ভোটার লিস্টে যাঁদের মৃত বলা হচ্ছে, তাঁদের নিয়ে এসেছি।

এর পাশাপাশি দিল্লিতে জমিদারি চলছে। গরিব মানুষের কোনও স্থান নেই এখানে বলেও অভিযোগ করেন তিনি।

এরপর মুখ্যমন্ত্রী বঙ্গভবনে যান। সেখানে উপস্থিত মানুষের সঙ্গে বলেন। সকলকে চিন্তা করতে বারণ করেন। পাশে থাকার বার্তাও দেন। 

Advertisement

কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে

SIR ইস্যুতে প্রথম থেকেই কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, SIR এর জন্য অনেক মানুষের মৃত্যু হয়েছে। অনেক যোগ্য ভোটারের নাম বাদ গিয়েছে। আর এই সব অভিযোগে তিনি একাধিক চিঠি দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এমনকী সাক্ষাতের চেয়েছিলেন সময়। আর তিনি সেই সময় পেয়েছেন। আজ বিকেলেই জ্ঞানেশের সঙ্গে মিটিং হবে তাঁর। এর আগেই এমন ঘটনা ঘটে গেল।

 

Read more!
Advertisement
Advertisement