Advertisement

Mamata Banerjee: 'প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে...', কোন আশঙ্কায় বললেন মমতা?

ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করা হতে পারে। সেই মতো প্যারালাল মেশিনারি তৈরি রাখার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 2:47 PM IST
  • ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করা হতে পারে
  • সেই মতো প্যারালাল মেশিনারি তৈরি রাখার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেফতার করে নাও

ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করা হতে পারে। সেই মতো প্যারালাল মেশিনারি তৈরি রাখার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ পিংলার কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠের জনসভায় তিনি বলেন, 'আইসি থেকে ওসি থেকে শুরু করে যত অফিসার রয়েছে, তাঁদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেফতার করে নাও। তাঁরা যাতে বুথ কেন্দ্রে বসতে না পারে। প্যারালাল মেশিনারি তৈরি করে রাখতে হবে। একজনকে অ্যারেস্ট করলে অরেকজন বসবেন। লড়ে যাবেন। এত সহজ নয় বাংলাকে কাবু করা।' 

তাঁর মতে, এবার বাংলা থেকে বিজেপির খেলা শেষ। পগার পার করে দেওয়া হবে।

SIR নিয়ে বিরাট দাবি
আজ আবার SIR নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা। তাঁর দাবি, বাংলা ছাড়া কোথাও অ্যাডজুডিকেশন ভোটার ছিল না। এই বিপুল সংখ্যক ভোটারদের মধ্যে ৩২ লক্ষের নাম তাঁর চেষ্টাতেই উঠেছে।

যদিও এই সব ভোটারদের অভয় দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি জানান, তৃণমূল সরকার গঠন করা হলে সবার নাম তুলে দেওয়া হবে। 

যোগী নিয়ে যা বললেন... 
রবিবার বাংলায় এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখানে এসেও তিনি বুলডোজার নীতির সপক্ষে কথা বলেন। আর আজ আরও একবার তাঁর নিন্দা করেন মমতা। তিনি বলেন, 'উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলায় এসে বুলডোজারের কথা বলেছে। এটা এখানে চলবে না।'


বদলা নিন
২০১১ সালে তৃণমূলের স্লোগান ছিল, 'বদলা নয় বদল চাই'। যদিও এবার সেই নীতি থেকে সড়ে এসে বদলার কথা শোনা যাচ্ছে তৃণমূল নেত্রীর মুখে। তিনি দাবি করেন, এবার বদলা নিতে হবে। গণতন্ত্রের বাক্সে একটা একটা ভোট দিয়ে এবার হবে বদলা। যদিও এই বদলার কথাও তিনি রূপক অর্থেই ব্যবহার করছেন বলে বারবার দাবি করেছেন। 

ডিলিমিটেশন হবে
আজ আবার ডিলিমিটেশনের প্রসঙ্গ তোলেন মমতা। তাঁর দাবি, কিছুদিনের মধ্যেই ডিলিমিটেশন হবে। বাংলাকে ভাগ করার চক্রান্ত হচ্ছে। তারপর হবে এনআরসি। তবে তিনি সরকারে থাকতে এসব করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। 

Advertisement

দুয়ারে স্বাস্থ্য শুরু করা হবে..
মমতা আজ বলেন, 'দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ব্লকে, টাউনে ডাক্তার, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফ আসবে। তাঁর চিকিৎসা দেবে বিনা পয়সায়। কোনও বড় রোগ হলে চিকিৎসার ব্যবস্থা করে দেবে।' 

বিজেপির কালো টাকা...
মমতা আজ দাবি করেন, বিজেপি ভোটের আগে টাকা দিতে পারে। তবে সেই টাকা কালো টাকা। সেটা চুরির টাকা। এটা নিলে চরিত্র নষ্ট হবে। 

পাশাপাশি তাঁর অভিযোগ, বিজেপির মিটিংয়ের জন্য রেলে করে লোক নিয়ে আসতে হয়। ৫০০ টাকা করে দিয়ে লোক নিয়ে আসা হয়। এমনটা তৃণমূলের করার প্রয়োজন পড়ে না। 

 

Read more!
Advertisement
Advertisement