Advertisement

'সৌজন্যের সীমা রাখবেন', আরজি করের নির্যাতিতার মা-কে আক্রমণ মমতার?

বিধানসভা নির্বাচনে এবারের হাইভোল্টেজ কেন্দ্র পানিহাটি। কারণ বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন আরজি করের নির্যাতিতার মা। আর তাঁর দাঁড়ানোর ফলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • পানিহাটি ,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 6:39 PM IST
  • বিধানসভা নির্বাচনে এবারের হাইভোল্টেজ কেন্দ্র পানিহাটি
  • কারণ বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন আরজি করের নির্যাতিতার মা

বিধানসভা নির্বাচনে এবারের হাইভোল্টেজ কেন্দ্র পানিহাটি। কারণ বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন আরজি করের নির্যাতিতার মা। আর তাঁর দাঁড়ানোর ফলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আক্রমণ-প্রতি আক্রমণ শুরু করেছে তৃণমূল ও বিজেপি। সেই খাতায় নাম লেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পানিহাটি কেন্দ্রের আগরপাড়ায় গিয়ে সভা থেকে করা তাঁর এক মন্তব্য নিয়ে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। 

দলীয় প্রার্থী তীর্থঙ্কর ঘোষের হয়ে প্রচারে গিয়ে বক্তৃতা রাখতে গিয়ে মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, 'আপনার সন্তান, শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, আপনাদের দরকার তৃণমূল সরকার। যে যতই নাটক, ছলনা করুক, একটা কথা বলবেন, ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতিক লোককে বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।' 

কেন হঠাৎ এমন মন্তব্য করলেন মমতা, কাকে তিনি রাজনৈতিক সৌজন্যের কথা মনে করিয়ে দিলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আরজি করের নির্যাতিতার মা-কে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ কয়েকদিন আগে পানিহাটির বিজেপি প্রার্থী মমতাকে আক্রমণ করেছিলেন। 

সেদিন নাকি পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি এবং অত্যন্ত কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠেছিল। যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

Read more!
Advertisement
Advertisement