Advertisement

Mamata Banerjee: মমতার মুখে ফের 'রাষ্ট্রপতি শাসন', মোদী শাহের নাম করে বললেন 'স্বৈরাচারী'

বিধানসভা নির্বাচনের আগে ফের একবার গুরুতর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলায় রাষ্ট্রপতি শাসন জোর করে জারি করা হয়েছে। মঙ্গলবার চন্দ্রকোনায় প্রচার সভা থেকে তিনি বলেন, 'অনেক চক্রান্ত চলছে বাংলায়। ভোটে জিতবে না বলে পিছন থেকে সব ক্ষমতা সরকারের কেড়ে নিয়েছে।'

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 1:08 PM IST
  • ফের একবার গুরুতর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • বাংলায় রাষ্ট্রপতি শাসন জোর করে জারি করা হয়েছে
  • সব ক্ষমতা সরকারের কেড়ে নিয়েছে

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়েছে বলে ফের একবার গুরুতর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চন্দ্রকোনায় প্রচার সভা থেকে তিনি বলেন, 'অনেক চক্রান্ত চলছে বাংলায়। ভোটে জিতবে না বলে পিছন থেকে সব ক্ষমতা সরকারের কেড়ে নিয়েছে। নির্বাচন কমিশন তার নিজের নিযুক্ত লোক দিয়ে কী করছে আমার কাছে কোনও খবর নেই।'

সরাসরি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি এদি বলেন, 'মোদী-শাহের মতো এত বাজে স্বৈরাচারী নেতা আমি জীবনে দেখিনি। এরা মানুষকে মানুষ মনে করেন না। এরা যে কী সাংঘাতিক তা কল্পনা করতে পারবেন না। বাংলার উপরে এত রাগ কেন? বাংলার মানুষ মাথা উঁচু করে চলতে জানে। তাই বাংলাকে ওরা টার্গেট করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, রাজা রামমোহন রায়কে অপমান করে, বঙ্কিম চন্দ্রকেও অসম্মান করে। এরা বাংলাকে চেনেই না। চায় বাংলা উঠে যাক। বাংলা ভাষায় কথা বলবে মারছে। তবে ওরা যা করবে, ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ করব।'

অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। চন্দ্রকোনার সভায় BJP-র  বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলের সর্বস্তরের পদাধিকারীদের তো বটেই সকলকেই এই বিষয়ে নজর রাখতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'এত লোকের নাম বাদ গিয়েছে। সেই নামগুলো এখনও তোলা হল না। আর নতুন করে বিহার, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বাংলাকেও ট্রেনে করে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা করছে। লক্ষ্য রাখুন কোথায় কী হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি বস্তা বস্তা কাগজ জমা পড়েছে। কালকেও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়। কেন দিয়েছে? কারণ ওরা বাংলাকে বধ করতে চায়।'

 সোমবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, ফর্ম-৬ ভর্তি বস্তা নিয়ে সোমবার কমিশনে ঢুকেছিলেন BJP-র লোকজন। উদ্দেশ্য, বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, 'সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করুন।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement