Advertisement

Mamata Banerjee: 'টিকিট পাননি বলে বিরোধিতা করতে হবে?' বিদ্রোহী TMC নেতাদের কড়া বার্তা মমতার

টিকিট না পেয়ে দলের অন্দরে বিক্ষোভ দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। এই নিয়ে এবার বেলদার প্রচারসভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমরা আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি। কখনও কখনও তো বদলাতে হয়। অন্যদেরও সুযোগ দিতে হয়। টিকিট না পেলে কি বিরোধিতা করতে হবে?'

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • বেলদা ,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 1:45 PM IST
  • টিকিট না পেয়ে গোষ্ঠীকোন্দল নিয়ে এবার কড়া মমতা
  • টিকিট না পেলে কি বিরোধিতা করতে হবে?
  • প্রচারসভা থেকে প্রশ্ন দলনেত্রীর

অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারই নওদার প্রচারসভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে লালকার্ড দেখানোর কথা বলেছিলেন। এবার সোমবার বেলদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট না পেয়ে ক্ষুব্ধ নেতাদেরও বিশেষ বার্তা দিলেন। 

এদিন মমতা বেলদার মঞ্চে দাঁড়িয়ে বলেন, 'আমরা আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি। কখনও কখনও তো বদলাতে হয়। অন্যদেরও সুযোগ দিতে হয়। মেয়েদের, সংখ্যালঘু, ট্রাইবার, তফশিলি জাতি, উপজাতিদেরও সুযোগ দিতে হয়।' দলনেত্রীর কড়া বার্তা, 'কেউ যদি মনে করে, আজীবন আমি একা থাকব, আর কেউ থাকবে না, এটা ভাবা ভুল। মনে রাখবেন, দল সবার জন্য। একবার টিকিট পেতে পারেন, না-ও পেতে পারেন। তাতে কী যায় আসে? ভাল কাজ করলে, মানুষের পাশে থাকলে টিকিট পাবেন। আর তা না হলে দলকে তো সিদ্ধান্ত নিতেই হবে। কাউকে অসম্মান করছি না। টিকিট পাননি বলে বিরোধিতা করতে হবে? মানুষ কিন্তু এদের পছন্দ করে না। একটা পার্টিতে একটা সিট তো একজনকেই দেওয়া যায়। যাঁদের দিতে পারিনি, তাঁদের অন্য ভাবে সম্মান জানাব আমরা।'

এদিকে, নওদার তৃণমূল প্রার্থী সাইনা মুমতাজের সমর্থনে রবিবার সভা করেন অভিষেক। সেখানেই তিনি বলেন, ‘যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়েই খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পরে লাল কার্ড দেখতে হবে। তার পর এমন হবে যে সারাজীবন মাঠেই ঢুকতে পারবেন না।’ রাজনৈতিক মহলে প্রশ্ন, তা হলে কি অভিষেক অন্তর্ঘাতের আশঙ্কা করছেন? সেই কারণেই লাল কার্ড দেখানোর সতর্কবার্তা দিলেন?

 

Read more!
Advertisement
Advertisement