Advertisement

Mamata Banerjee on SIR: বস্তায় ভরে ফর্ম ৬ জালিয়াতি? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে খুশি মমতা

২০০৯ সালের ২৭ জুলাই শেষবার সূচপুর গণহত্যায় শহিদ স্মরণ সভায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনও বক্তব্য রাখতে গিয়ে SIR প্রসঙ্গ তোলেন তৃণমূলনেত্রী।

বস্তায় ভরে ফর্ম ৬ জালিয়াতি? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে খুশি মমতাবস্তায় ভরে ফর্ম ৬ জালিয়াতি? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে খুশি মমতা
Aajtak Bangla
  • নানুর,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 2:13 PM IST

২০০৯ সালের ২৭ জুলাই শেষবার সূচপুর গণহত্যায় শহিদ স্মরণ সভায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনও বক্তব্য রাখতে গিয়ে SIR প্রসঙ্গ তোলেন তৃণমূলনেত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমি যত দূর জেনেছি ২২ লক্ষের নাম আমরা এখনও পর্যন্ত তুলতে পেরেছি। ১৮ লক্ষ বাদ আছে, তাঁদের প্রত্যেককে আপিল করতে হবে। ট্রাইবুনালে যেতে হবে। খরচ আমরা দেব।’ নানুরের সভা থেকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার নির্দেশ নিয়েও নিজের মতপ্রকাশ করেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আজ আমি খুশি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে।পদ্মফুলের বস্তায় ভরে ভরে ৬ নম্বর ফর্ম জমা দিচ্ছিল। বাইরের ভোটারদের নাম ঢোকাচ্ছিল।। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না।’

বুধবার নানুরের পাপুড়িতে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশনকে  নিশানা করে মমতা বলেন, ‘বেছে বেছে নাম বাদ দিচ্ছে, উকুন বাছার মতো।’ নেত্রীর দাবি, ‘পদ্মফুলের বস্তায় ভরে ভরে ৬ নম্বর ফর্ম জমা দিচ্ছিল। বাইরের ভোটারদের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলেছে, হবে না।’ ডায়মন্ড হারবারে কর্মরত এক এইআরও-র বিষপান করে মৃত্যুর ঘটনায় কমিশনকে নিশানা করে মমতা বলেন, ‘এখনও পর্যন্ত ২২৫ জনের মৃত্যু হয়েছে। আর কত মৃত্যু হবে?’

এসআইআরের পরে এনআরসি করা হবে বলে অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানুরের পাপুড়িতে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, ‘বেছে বেছে মেয়েদের নাম বাদ দিয়েছে। যাদের বিয়ের পর পদবি বদল হয়েছে, ঠিকানা বদল হয়েছে তাদের নাম বাদ দিয়েছে। অমিত শাহ বলছেন এর পরে ঘেঁটি ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। এনআরসি করবে।’ গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রেকে খোঁচা দিয়েছেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, ‘গতকালও গ্যাসের দাম বাড়িয়েছে। এর পর ভোট হয়ে গেলে গ্যাসও পাবেন না, উনুনে রান্না করতে হবে। বিনা পয়সায় রেশন দিচ্ছে তৃণমূল সরকার, আর প্রচার করতে বিজেপি।’ এদিনের সভামঞ্চ থেকে মমতা সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, ‘আগে যেটা সিপিএম করতো, এখন বিজেপি করে। বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। যেন উকুন বাদ দিচ্ছে।'

Advertisement

এদিন  নানুর বিধানসভার পাপুড়ি গ্রামের মাঠে মমতার জনসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর সদস্য তথা জেলা সভাধিপতি কাজল শেখ। তবে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। যদিও বক্তব্য রাখতে গিয়ে অনুব্রতর নাম নেন মমতা। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘অনেক আগে একটা সময় বীরভূমে এসেছিলাম। তখন রাতে থাকার জায়গা পাচ্ছিলাম। পরে দেখলাম ববি (ফিরহাদ হাকিম), অনুব্রত (মণ্ডল) আমাকে বলল এই রাস্তা দিয়ে গেলেই তারা মায়ের মন্দির। রাতে সেখানেই গেলাম।’ স্মৃতিচারণ করতে গিয়ে মমতা বলেন, ‘বীরভূম আমার নিজের মাটি। আমি ছোটবেলা থেকেই সময় পেলে চলে আসতাম। ধানখেতে যেতাম।’ 

প্রসঙ্গত গত ২৬ মার্চ খয়রাশোলে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মঞ্চে দেখা যায়নি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। যদিও খয়রাশোলের অনু্ষ্ঠানে ছিলেন অনুব্রত মণ্ডল। আর তারপরেই শুরু হয় জল্পনা, কেন সভায় কাজল শেখ অনুপস্থিত ছিলেন তা নিয়ে। এদিন পরিস্থিতি ছিলো উল্টো।  এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ১২ টা নাগাদ হেলিকপ্টারে করে র পাপুড়ি আল আমিন মিশন স্কুলের মাঠে প্রচারে আসেন।  আজকের সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর সদস্য তথা জেলা সভাধিপতি কাজল শেখ-সহ কোর কমিটির বাকি সদস্য ও জেলা নেতৃত্ব। যদিও এ দিন মঞ্চে দেখা যায়নি জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলকে। 
 

Read more!
Advertisement
Advertisement