Advertisement

ফের চর্চায় সেই বগটুই, SIR-এ ৫০টির বেশি মুসলিমের নাম বাদ

ফের খবরে বীরভূমের বগটুই গ্রাম। এবার ইস্যু এসআইআর (SIR)। এই বগটুইয়েই ২০২২-এ সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারায়। এবার এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

বগটুইয়ে SIR তালিকায় নাম বাদবগটুইয়ে SIR তালিকায় নাম বাদ
Aajtak Bangla
  • বীরভূম,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 4:31 PM IST

ফের খবরে বীরভূমের বগটুই গ্রাম। এবার ইস্যু এসআইআর (SIR)। এই বগটুইয়েই ২০২২-এ সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারায়। এবার এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এখানকার মুসলিম-সংখ্যাগরিষ্ঠ গ্রামটি অনুপ্রবেশকারী শনাক্ত করার প্রক্রিয়াকে সমর্থন করে, কিন্তু বাসিন্দারা বলছেন, নতুন তালিকা থেকে ইতিমধ্যে ৫০টিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। ফলে ক্ষুব্ধ বগটুইয়ের গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের মধ্যে একজনের অভিযোগ, পরিবারের চারজনের একজনেরও নাম ওঠেনি। তাঁদের কপালে চিন্তার ভাঁজ।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত গ্রাম বগটুই। ২০২২ সালের মার্চ মাসে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখের খুনের পর বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, যার ফলে নারী ও শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারান। এই ঘটনার তদন্ত যায় সিবিআইয়ের কাছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ রাতে খুন হয়েছিল দাপুটে স্থানীয় তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। রামপুরহাটের ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তাঁকে। সেই খুনের বদলা নিতে সেদিন রাতেই বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয় হয়। অভিযোগ ওঠে ভাদু শেখের অনুগামীদের বিরুদ্ধে। পরদিন সকালে ৮ জনের পোড়া দেহ উদ্ধার হয়। দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা যান আরও একজন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়র কাছে। এতদিন ধরে বগটুই গণহত্যাকাণ্ড মামলার শুনানি চলছিল রামপুরহাট মহকুমা আদালতে। পরে, বীরভূম থেকে বগটুই মামলা সরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Read more!
Advertisement
Advertisement