Advertisement

PM Modi On President Murmu: 'রাষ্ট্রপতির অপমান করে সমস্ত সীমা পার করেছে TMC', মোদীর তোপে মমতা

তৃণমূলকে নিশানা করে মোদী লিখেছেন,'সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। রাষ্ট্রপতির অপমানের জন্য দায়ী প্রশাসন।

মমতা বন্দ্যোপাধ্যায়, দ্রৌপদী মুর্মু ও নরেন্দ্র মোদী।মমতা বন্দ্যোপাধ্যায়, দ্রৌপদী মুর্মু ও নরেন্দ্র মোদী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 10:04 PM IST
  • মমতাকে নিয়ে অনুযোগ রাষ্ট্রপতি মুর্মুর।
  • 'লজ্জাজনক এবং নজিরবিহীন'। প্রতিক্রিয়া দিলেন মোদী।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিযোগের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা,'বিজেপির পরামর্শেই ভোটের আগে রাজনীতি করছেন রাষ্ট্রপতি'। এবার ওই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়,'এটা অত্যন্ত লজ্জাজনক এবং নজিরবিহীন। যাঁরা গণতন্ত্র এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী, তাঁরা মর্মাহত'।

রাষ্ট্রপতির আদিবাসী পরিচয় মনে করিয়ে দিয়ে মোদীর বক্তব্য,'রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। ওঁর যন্ত্রণা ও ক্ষোভ ভারতের সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে'। 

তৃণমূলকে নিশানা করে মোদী লিখেছেন,'সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। রাষ্ট্রপতির অপমানের জন্য দায়ী প্রশাসন।

তিনি যোগ করেন,'সাঁওতাল সংস্কৃতিকে গুরুত্ব দেয় না পশ্চিমবঙ্গ সরকার। এটা দুর্ভাগ্যজনক। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে। এই পদের গরিমাকে সম্মান জানানো উচিত। আশা করি, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের শুভবুদ্ধি উদয় হবে'।

মমতার প্রতিক্রিয়া

এ দিন রাষ্ট্রপতিকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় এসআইআর ধর্নামঞ্চ থেকেই তাঁর তোপ,'মাননীয়া রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। তাঁকে দিয়েও বিজেপির অ্যাজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আমি দুঃখ ম্যাডাম। কিন্তু আপনাকে ফাঁসিয়েছে বিজেপি। কী বলেছেন আপনি? আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে কাউকে যেতে দেয়নি। এটা তো রাজ্য সরকার করেনি। আপনার আসা-যাওয়ার তথ্য পাই। আমাদের কাজকর্ম নেই? সারাক্ষণ আপনাদের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে হবে। বছরে একবার এলে রিসিভ করব। বছরে পঞ্চাশবার এলে এত টাইম আছে? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি। আপনার সভায় যাব কী করে?'
 

Read more!
Advertisement
Advertisement