Advertisement

পাহাড়ে ভোট প্রচারে 'নেপাল এফেক্ট', Gen Z-দের টানতে RAP গানের লড়াই

দলীয় কর্মীদের মতে, তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এই মাধ্যম অত্যন্ত কার্যকর। প্রযুক্তির উন্নতির ফলে এখন খুব সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে দ্রুত গান তৈরি করা যাচ্ছে, যা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। এই প্রচারের আরেকটি আকর্ষণীয় দিক হলো এর দৃশ্যমান উপস্থাপনা। বড় স্পিকার লাগানো গাড়ি পাহাড়ি পথে ঘুরে বেড়াচ্ছে, উচ্চস্বরে বাজছে র‍্যাপ গান, আর তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটছেন দলীয় কর্মীরা, সব মিলিয়ে যেন এক ভ্রাম্যমাণ সঙ্গীত মিছিল।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 10:01 AM IST
  • দার্জিলিং পাহাড়ে নির্বাচনী প্রচারের ছবিটা এবার একেবারেই অন্যরকম।
  • পাহাড়ের ছোট জনপদ থেকে ব্যস্ত শহর, সবখানেই এখন রাজনৈতিক বার্তা ছড়াচ্ছে ছন্দ, বিট আর কথার লড়াই।

দার্জিলিং পাহাড়ে নির্বাচনী প্রচারের ছবিটা এবার একেবারেই অন্যরকম। মাইক-বক্তৃতা বা প্রচলিত মিছিলে সীমাবদ্ধ না থেকে রাজনীতির ময়দানে ঢুকে পড়েছে র‍্যাপ সঙ্গীতের তালে তালে প্রচার। পাহাড়ের ছোট জনপদ থেকে ব্যস্ত শহর, সবখানেই এখন রাজনৈতিক বার্তা ছড়াচ্ছে ছন্দ, বিট আর কথার লড়াই।

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের দুই প্রধান শক্তি, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, এবং ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট তরুণ ভোটারদের টানতে এই নতুন কৌশল নিয়েছে। ‘জেনারেশন জেড’-এর সঙ্গে সরাসরি সংযোগ গড়তে র‍্যাপ গানকে হাতিয়ার করে তুলেছে তারা।

প্রথমে এই ট্রেন্ড শুরু করে অজয় এডওয়ার্ডের নেতৃত্বাধীন আইজেজেএফ। ‘পরিবর্তন’ স্লোগানকে সামনে রেখে একের পর এক র‍্যাপ গান অনিত থাপার বিজিপিএম। তারাও নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরতে র‍্যাপকে বেছে নেয়, ফলে প্রচারযুদ্ধ এখন যেন গানের লড়াইয়েও পরিণত হয়েছে।

এখন এই প্রবণতা আরও ব্যক্তিগত রূপ নিচ্ছে। নির্দিষ্ট প্রার্থীকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘পার্সোনালাইজড’ র‍্যাপ গান। কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাডা লেপচা। কিংবা কার্শিয়াংয়ের প্রার্থী বন্দনা রাই, দু’জনেই নিজেদের প্রচারে এই নতুন ধারাকে কাজে লাগিয়েছেন। দার্জিলিংয়ের লেবং এলাকাতেও প্রার্থীকে সামনে রেখে তৈরি হয়েছে আলাদা র‍্যাপ গান।

দলীয় কর্মীদের মতে, তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এই মাধ্যম অত্যন্ত কার্যকর। প্রযুক্তির উন্নতির ফলে এখন খুব সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে দ্রুত গান তৈরি করা যাচ্ছে, যা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে।
এই প্রচারের আরেকটি আকর্ষণীয় দিক হলো এর দৃশ্যমান উপস্থাপনা। বড় স্পিকার লাগানো গাড়ি পাহাড়ি পথে ঘুরে বেড়াচ্ছে, উচ্চস্বরে বাজছে র‍্যাপ গান, আর তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটছেন দলীয় কর্মীরা, সব মিলিয়ে যেন এক ভ্রাম্যমাণ সঙ্গীত মিছিল।

পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এই ধারা অনেকটাই অনুপ্রাণিত হয়েছে নেপাল থেকে, যেখানে বালেন শাহের  মতো র‍্যাপার-থেকে-রাজনীতিবিদের উত্থান তরুণদের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
 

 

Read more!
Advertisement
Advertisement