Advertisement

'ভোট নিয়ে আগ্রহ নেই', তালিকায় নাম ওঠার পরও বিরক্ত শিল্পী নন্দলালের নাতি 

সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর শুনানিতে ডাকা হলে সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রী প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, তাঁদের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় থাকলেও শেষ পর্যন্ত মূল ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 11:17 AM IST
  • ভোটার তালিকা থেকে বাদ পড়েছে শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেনের নাম।
  • পাশাপাশি, তাঁর স্ত্রী দীপা সেনের নামও নেই ভোটার তালিকায়।

ভোটার তালিকা থেকে বাদ পড়েছে শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেনের নাম। পাশাপাশি, তাঁর স্ত্রী দীপা সেনের নামও নেই ভোটার তালিকায়। সুপ্রিম কোর্টও বিষয়টি দেখতে বলেছে। শুক্রবার সকালে bangla.aajtak.in-কে ৮২ বছরের সুপ্রবুদ্ধ সেন বললেন, আমায় সংবাদমাধ্যমের একজন ফোন করে বললেন, আমার নামটা উঠেছে। তবে আমি কোনও নিশ্চয়তা পাইনি। এই বয়সে এসে আর ভোট নিয়ে আমার কোনও মাতামাতি বা আগ্রহ নেই। নাম উঠলে ভোট দেব, না উঠলে দেব না।'

সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর শুনানিতে ডাকা হলে সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রী প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, তাঁদের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় থাকলেও শেষ পর্যন্ত মূল ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বর্তমানে বিচারপতিদের তত্ত্বাবধানে সেই তালিকার নামগুলির নিষ্পত্তির কাজ চলছে এবং ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে।

যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাবেন। সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা নথিপত্র যাচাই করে সিদ্ধান্ত নেবেন। সুপ্রবুদ্ধদের কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। প্রয়োজনে আর্থিক সহায়তার কথাও তিনি উল্লেখ করেছেন।

 

Read more!
Advertisement
Advertisement