Advertisement

Amit Shah Supports UCC: 'কিছু লোক ৪টে বউ রাখেন, সেটা ঠিক?' বাংলায় 'হিন্দু-মুসলিম এক আইন' প্রতিশ্রুতি শাহের

'কিছু মানুষ ৪টে বউ রাখেন, এটা কি ঠিক? ৪টে বউ রাখার যে অনুমতি রয়েছে, সেটা কি ঠিক? কিছু মানুষের হয়, কিছু মানুষের হয় না। আপনারা বিজেপি সরকার বানিয়ে দিন, আমরা UCC লাগু করে হিন্দু ও মুসলিমদের জন্য একই আইন করে দেব। কোনও ৪টে বউ হবে না।', আজ অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে ছাতনার জনসভা থেকে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 

UCC নিয়ে কী দাবি শাহর?UCC নিয়ে কী দাবি শাহর?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 3:10 PM IST
  • কিছু মানুষ ৪টে বউ রাখেন, এটা কি ঠিক?
  • ৪টে বউ রাখার যে অনুমতি রয়েছে, সেটা কি ঠিক?
  • আমরা UCC লাগু করে হিন্দু ও মুসলিমদের জন্য একই আইন করে দেব

'কিছু মানুষ ৪টে বউ রাখেন, এটা কি ঠিক? ৪টে বউ রাখার যে অনুমতি রয়েছে, সেটা কি ঠিক? কিছু মানুষের হয়, কিছু মানুষের হয় না। আপনারা বিজেপি সরকার বানিয়ে দিন, আমরা UCC লাগু করে হিন্দু ও মুসলিমদের জন্য একই আইন করে দেব। কোনও ৪টে বউ হবে না।', আজ অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে ছাতনার জনসভা থেকে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 

এর পাশাপাশি তিনি দাবি করেন বিজেপি সরকারে এলে লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ বন্ধ করে দেওয়া হবে।

যদিও আজ এই অভিন্ন দেওয়ানি বিধিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এটা নিয়ম লাগু করার মাধ্যমে মানুষের ধর্মচর্চা করার অধিকার কেড়ে নেওয়া হতে পারে। বিজেপি এই বিধির মাধ্যমে এক পার্টি, এক ধর্ম নীতি আনতে চাইছে। তিনি এটা করতে দেবেন না। যদিও ছাতনার সভা থেকেই শাহ পরিষ্কার করে দিলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই নীতি লাগু হবেই।

সিন্ডিকেট রাজ ভেঙে দেওয়া হবে
তিনি দাবি করেন, নরেন্দ্র মোদী সরকার গ্রামের গরীব মানুষের জন্য যত টাকা পাঠিয়েছে, সেটা খেয়ে নিয়েছে মমতার সিন্ডেকেট। তাঁর কথায়, 'এরা ভাবে আমরা যা করেছি, তাতে কিছু হবে না। তবে সিন্ডিকেট যারা করেছে, তারা শুনে রাখুন, বিজেপি সরকার হলেই সাধারণ মানুষকে টাকা ফেরত দিতে হবে।' 

এখানেই শেষ না করে তাঁর হুঙ্কার, এতদিনে তৃণমূলের হিংসায় পশ্চিমবঙ্গে বিজেপির ৩০০ কর্মীর মৃত্যু হয়েছে। এই হত্যাকারারী মনে করছে এর হিসেব হবে না। যদিও বিজেপির সরকার এলে এদের জেলের পিছনে রাখা হবে। 

এ দিন তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মুকে অসম্মান করেছেন। আদিবাসী কন্যা রাষ্ট্রপতি হয়েছেন, এটা তারা পছন্দ করেন না। তবে এটা করে দেখিয়েছেন নরেন্দ্র মোদী। আর সেই কারণে আদিবাসী কন্যার অপমানের বদলা নিতে হবে মমতার থেকে।   

সপ্তম বেতন কমিশন পাওয়া যাবে
সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন পাবেন। দুর্নীতির জন্য যাঁরা বিপদে পড়েছেন, তাঁদের বয়সের ছাড় মিলবে, বলে দাবি করেন শাহ।

Advertisement


মমতার ভিক্টিম কার্ড নিয়ে যা বললেন...
এ দিনের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেন অমিত শাহ। তিনি দাবি করেন, কথায় কথায় ভিক্টিম কার্ড খেলেন মমতা। কখনও কখনও পায়ে ব্যান্ডেজ বেঁধে নেন। কখনও মাথায় বেঁধে নেন। যদিও এবার যেখানেই ব্যান্ডেজ করুন না কেন, এই ভোটে বাংলার মানুষ তাঁকে ভোট দেবে না।

 

Read more!
Advertisement
Advertisement