Advertisement

PM Modi: BJP এলে বাংলায় অষ্টম বেতন কমিশনেরও সুবিধা? বড় দাবি মোদীর

জঙ্গিপুরের নির্বাচনী প্রচার থেকে বড় প্রতিশ্রুতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের সরকারি কর্মীরা এবার অষ্টম বেতন কমিশনের সুবিধাও পাবে বলে জানালেন প্রধানমন্ত্রী। তিনি জানান, "বিজেপির সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের লাভ পাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • জঙ্গিপুর,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 2:32 PM IST

জঙ্গিপুরের নির্বাচনী প্রচার থেকে বড় প্রতিশ্রুতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের সরকারি কর্মীরা এবার অষ্টম বেতন কমিশনের সুবিধাও পাবে বলে জানালেন প্রধানমন্ত্রী। তিনি জানান, "বিজেপির সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের লাভ পাবেন। কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছিল, বিজেপি সরকার এলে সরকারি কর্মীরা এটিও পাবেন। অর্থাৎ সপ্তম বেতন কমিশন, এরপর বর্ধিত ডিএ, ভবিষ্যতে অষ্টম বেতন কমিশনের লাভ পেতে চলেছেন। বিজেপি ভারতের কর্মচারীদের ভাগ্য বদলে দেবে। আধুনিক পরিকাঠামো থেকে সড়ক, যোগাযোগ সব বদলে যাবে প্রতিশ্রতি প্রধানমন্ত্রীর।"

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী এদিন নাম না-করে পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি উল্লেখ করেন। বলেন, ‘‘যুবসমাজকে ঠকিয়েছে তৃণমূল। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে দেখা গেল, শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে কোটি কোটি নগদ টাকা। বিজেপি ক্ষমতায় এলে এগুলো আর চলবে না। সব হিসাব হবে।’’

রাজ্যের পিছিয়ে পড়া অর্থনীতি নিয়ে মোদী বলেন, ‘‘তৃণমূলের ১৫ বছর এই রাজ্যকে পিছিয়ে দিয়েছে। অন্যান্য রাজ্যের জিডিপি বাড়ছে। কিন্তু বাংলার জিডিপি কমছে। ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে বাংলার ওপর।’’

তিনি এ বার্তাও দেন, বাংলায় UCC লাগু করে তোষণের রাজনীতি শেষ করা হবে। বাংলার ইতিহাস রয়েছে যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কেউ আটকাতে পারে না। বাংলা বাম ও তৃণমূলের শাসনকে কার্ব ন কপি বলে বলেন, "বাংলায় ভয় দেখিয়ে বামেদের সরকার চলছিল ওদেরও মনে হত সারাজীবনের মতো কব্জা হয়ে যাবে, তারপর বাংলার জনতা সিদ্ধান্ত নেয় এইসব চলবে না। তাই বাংলার জনতা বামেদের দূর করে দিয়েছে। মা-মাটি-মানুষের কথা শুনে তৃণমূলকে সুযোগ দিয়েছিল। তৃণমূল তারপর বামেদের কার্বন কপি হয়ে গেছে। বামেদের লোক, সিন্ডিকেট তৃণমূলে এসে গেল। ওই গুন্ডারাই হুমকির রাজনীতি শুরু করল।" 

বিজেপি এলে বাংলায় মহিলাদের ব্যাঙ্কে ৩ হাজার টাকা আসবে। চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ থাকবে। বাংলার মেয়েরা সম্মানের সঙ্গে অগ্রসর হবে। বাংলায় AIIMS, IIT, IIM হবে। যাতে ঘরের পাশেই ভালো পড়াশোনা হয় সেই ব্যবস্থা করবে বিজেপি, এই দাবিও করেন মোদী।

Advertisement

Read more!
Advertisement
Advertisement