
বঙ্গ বিধানসভা নির্বাচনের আর হাতে বাকি মোটে ৯ দিন। এই প্রথম রাজ্যে ভোটের প্রচারে এলেন রাহুল গান্ধী। BJP-কে তৃণমূলই বাংলায় জায়গা করে দিচ্ছেন বলে তোপ দেগেছেন তিনি।
কোন কোন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন রাহুল?
> ক্ষুদ্র ও মাঝারি শিল্প ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত শিল্প বন্ধ করে দিয়েছেন তিনি।
> বাংলার মানুষদের ডাবল ক্ষতি। একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিল্প বন্ধ করে দিয়েছেন। আর অন্যদিকে, নরেন্দ্র মোদী দেশের সমস্ত শিল্প ধ্বংস করার দিকে যাচ্ছেন।
> বাংলায় BJP-কে সুযোগ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
> BJP বাংলাকে পয়সা দেয় না। বাংলাকে BJP সরকার ২ লক্ষ কোটি টাকা দেয়নি। ১০০ দিনের টাকা কেটে দিয়েছে, কেন্দ্রীয় বাজেটে কোনও বরাদ্দ করেনি। এবার SIR-এর মাধ্যমে গণতন্ত্রে আঘাত করেছে।
> তৃণমূল কংগ্রেসও বাংলার জন্য কোনও কাজ করেনি। নরেন্দ্র মোদী দুর্নীতিপরায়ণ হলে তৃণমূলও এই দৌড়ে পিছিয়ে নেই।
> সারদা চিট ফান্ড স্ক্যামে ১৭ লক্ষ আমানতকারীর ১৯০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়নি। রোজ ভ্যালি স্ক্যামে ৩১ লক্ষ আমানতকারীর ৬ হাজার ৬০০ কোটি টাকা এখনও ফেরত দেয়নি।
> কয়লা দুর্নীতি, অবৈধ খনন হয়েছে বাংলায়।
> পরিবহণে এখানে গুণ্ডা ট্যাক্স দিতে হয়। বাংলার মানুষের কোনও ফায়দা হয় না। তৃণমূলের সিন্ডিকেট ২৪ ঘণ্টা পয়সা খায়।
> হিংসার রাজত্ব এখানে। সঙ্গে রয়েছে মিথ্যা প্রতিশ্রুতি।
> ২০২১ সালে ৫ লক্ষ মানুষকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কত লোক চাকরি পেল? ক'টা কারখানা বন্ধ হল?
> ৮৪ লক্ষ বেকারভাতার জন্য আবেদন করেছে। মজা হচ্ছে নাকি বাংলার মানুষের সঙ্গে?
> বাংলা আগে শিল্পতালুক ছিল। কমিউনিস্ট আর মমতা বাংলার সমস্ত শিল্প নষ্ট করেছে।
> আরজি কর ধর্ষণের ঘটনাও উল্লেখ করেন তিনি।
> TMC-র গুণ্ডা যা পারে করে বেড়ায়। কংগ্রেসের কর্মীদের খুন করে।
> BJP এবং TMC উভয়ই হিংসা ছড়ায়। কংগ্রেস হিংসার বিরুদ্ধে। এক জাতকে অন্য জাতের বিরুদ্ধে, এক ধর্মকে অন্য ধর্মের বিরুদ্ধে কখনও লেলিয়ে দেয় না কংগ্রেস। কারণ এই দলই মনে করে, অহিংসার দিতেই মানুষের পাশে থাকা উচিত।