Advertisement

উনিশের ফিরদৌস বিতর্ক ফিরল, TMC-র অদিতির প্রচারে নাইজেরিয়ান কেন? কমিশনে গেল BJP

রাজারহাট-গোপালপুরে নির্বাচনী প্রচার ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর সমর্থনে প্রচারে কয়েকজন নাইজিরীয় নাগরিক অংশ নিয়েছেন, এমন অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার বিষয়টিতে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

অদিতি মুন্সি।-ফাইল ছবিঅদিতি মুন্সি।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 3:39 PM IST
  • রাজারহাট-গোপালপুরে নির্বাচনী প্রচার ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
  • তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর সমর্থনে প্রচারে কয়েকজন নাইজিরীয় নাগরিক অংশ নিয়েছেন, এমন অভিযোগ তুলেছে বিজেপি।

রাজারহাট-গোপালপুরে নির্বাচনী প্রচার ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর সমর্থনে প্রচারে কয়েকজন নাইজিরীয় নাগরিক অংশ নিয়েছেন, এমন অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার বিষয়টিতে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, ওই মিছিলে বিদেশিদের ‘জয় বাংলা’ ও ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গিয়েছে। তাঁর অভিযোগ, ভিসা নিয়ম ভঙ্গ করে বিদেশিদের প্রচারে নামানো হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এই অভিযোগের জবাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রার্থী অদিতি মুন্সীর ঘনিষ্ঠ মহলের দাবি, যাঁদের নিয়ে বিতর্ক, তাঁরা স্থানীয় ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত নাইজিরীয় খেলোয়াড়। প্রচারের সময় তাঁরা ঘটনাচক্রে মিছিলে পড়ে যেতে পারেন, এর সঙ্গে পরিকল্পিতভাবে প্রচারে অংশ নেওয়ার কোনও সম্পর্ক নেই।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ফের মনে পড়ছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়কার বিতর্ক। সে সময় বাংলাদেশের অভিনেতা ফিরদৌস আহমেদ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন। ব্যবসায়িক ভিসায় ভারতে এসে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছিল।

বর্তমান ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি যেখানে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথা বলছে, সেখানে তৃণমূল পাল্টা বিজেপির দ্বিচারিতার অভিযোগ তুলে কটাক্ষ করছে। সব মিলিয়ে ভোটের আবহে এই বিতর্ক নতুন মাত্রা যোগ করল।

 

Read more!
Advertisement
Advertisement