Advertisement

'রাজনৈতিক মামলা তুলে নেওয়া হবে', তৃণমূলে যোগ দিতেই ISF কর্মীদের আশ্বাস সওকতের

রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত নাম ভাঙড়। শুধু নির্বাচনের আবহেই নয়, বছরভর বারেবারেই শিরোনামে উঠে আসে এই জায়গা। প্রায়শই ঘটে যায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা।

তৃণমূলে যোগ দিতেই ISF কর্মীদের আশ্বাস সওকতেরতৃণমূলে যোগ দিতেই ISF কর্মীদের আশ্বাস সওকতের
প্রীতম ব্যানার্জী
  • ভাঙড়,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 6:51 PM IST
  • এবার বড় বার্তা এল ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার কাছ থেকে।
  • চালতাবেড়িয়া ও শানপুকুর অঞ্চল থেকে প্রায় ১০০ আইএসএফ কর্মী যোগদান করেন তৃণমূলে।

রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত নাম ভাঙড়। শুধু নির্বাচনের আবহেই নয়, বছরভর বারেবারেই শিরোনামে উঠে আসে এই জায়গা। প্রায়শই ঘটে যায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। আর তার জেরে পুলিশি ধরপাকড়ও লেগেই থাকে। তবে এবার বড় বার্তা এল ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার কাছ থেকে। 

ভাঙড়ের কাঁঠালিয়ার একটি সভায় বক্তব্য রাখার সময় সওকত বলেন, "ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে যাঁরা অভিযুক্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে যাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন, তাঁদের মামলার দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস।" উল্লেখ্য ওই সভাতেই ভাঙড়ের চালতাবেড়িয়া ও শানপুকুর অঞ্চল থেকে প্রায় ১০০ আইএসএফ কর্মী যোগদান করেন তৃণমূলে।

সভার পরে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে সওকত বলেন, "একমাত্র খুনের মামলা ছাড়া, বাকি যে সমস্ত কেস ওই যোগদানকারীদের বিরুদ্ধে রয়েছে,  সেগুলিতে তাঁদের পাশে থাকার চেষ্টা করা হবে।" ওই কর্মীরা যেহেতু আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, তাই তাঁদের দায়িত্ব তাঁর বলেই জানান সওকত। তবে ভোটের আগে, সওকতের এমন বক্তব্য কোনও রাজনৈতিক টোপ কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

- সঞ্জয় মাঝি

Read more!
Advertisement
Advertisement