Advertisement

SIR-এ এখনও প্রায় ১৩ লক্ষ নাম বিচারাধীন, প্রক্রিয়া শেষ হবে কবে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট

SIR নিয়ে এখনও কত নাম বিচারাধীন? সব মামলার নিষ্পত্তি হবে কবে? সুপ্রিম কোর্টকে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

এখন পর্যন্ত বিচারাধীন কত ভোটারের নাম নিষ্পত্তিএখন পর্যন্ত বিচারাধীন কত ভোটারের নাম নিষ্পত্তি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 3:05 PM IST
  • SIR নিয়ে কবে কাজ শেষ হবে? যা জানা গেল
  • ৬০ লক্ষ বিচারাধীন কেসের মধ্যে ৪৭.৪ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে।
  • প্রতিদিন ১.৭৫ থেকে ২ লক্ষ নামের নিষ্পত্তি করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কাজে সন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।  সর্বোচ্চ আদালত জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত মোট প্রায় ৬০ লক্ষ বিচারাধীন কেসের মধ্যে ৪৭.৪ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভিপুল এম পাঞ্চোলির বেঞ্চ বুধবার SIR-এর কাজের এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। বেঞ্চের তরফে জানানো হয়েছে, প্রতিদিন ১.৭৫ থেকে ২ লক্ষ নামের নিষ্পত্তি করা হচ্ছে। বিচারপতিরা জানান, "আমরা তথ্য ও পরিসংখ্যান নিয়ে বেশ খুশি এবং খুবই আশাবাদী।" 

উল্লেখ্য, ডিলিটেড লিস্টে নাম থাকা ব্যক্তিদের আপিল শোনার জন্য রাজ্যে ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিদের নেতৃত্বে এই ট্রাইব্যুনালগুলি খুব শিগগিরই কাজ শুরু করবে। ট্রাইব্যুনালের সদস্যদের জন্য কলকাতায় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

কত দিনের মধ্যে SIR-এ বিবেচনাধীন ভোটারদের নামের নিষ্পত্তি করা হবে?

সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দেওয়া তথ্য অনুযায়ী, এখনও বাকি থাকা বিচারাধীন মামলার নিষ্পত্তি আগামী ৭ এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যাবে। 

শুনানির সময় আবেদনকারীদের আইনজীবীরা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার প্রায় ৪৫ শতাংশ বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করেন। 

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বর্তমানে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি করছে। এদিন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ট্রাইব্যুনালগুলিকে ভোট কমিশনের সমস্ত নথি ও সিদ্ধান্তের কারণ দেখানো নথিপত্রে পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট পক্ষগুলিকেও সেই কারণ জানাতে হবে। একইসঙ্গে, নতুন নথি গ্রহণের আগে তার সত্যতা যাচাই করার নির্দেশও দিয়েছে আদালত।

 

Read more!
Advertisement
Advertisement