Advertisement

BJP victory in West Bengal: ৫৮ আসনে ১.৯২ লক্ষ ভোট সুইং করলেই বাংলায় বিজেপি? পরিসংখ্যান যা বলছে...

পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। জোর লড়াইতে বিজেপি এবং তৃণমূল। আর সংখ্যার বিচারে, বিজেপির জয়ের সম্ভাবনা কিন্তু খুব একটা কম নয়। বরং এবার জোর টক্কর হতে পারে। একটু ভোট সুইং হলেই খেলা ঘুরে যেতে পারে।

বাংলা জয়ের কতদূরে বিজেপি?বাংলা জয়ের কতদূরে বিজেপি?
হিমাংশু মিশ্র
  • নয়াদিল্লি,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 10:51 AM IST
  • পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে
  • জোর লড়াইতে বিজেপি এবং তৃণমূল
  • বিজেপির জয়ের সম্ভাবনা কিন্তু খুব একটা কম নয়

পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। জোর লড়াইতে বিজেপি এবং তৃণমূল। আর সংখ্যার বিচারে, বিজেপির জয়ের সম্ভাবনা কিন্তু খুব একটা কম নয়। বরং এবার জোর টক্কর হতে পারে। একটু ভোট সুইং হলেই খেলা ঘুরে যেতে পারে।

মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়তে থাকা বিরোধী হাওয়া রয়েছে। সেই সঙ্গে নির্বাচনের পরিসংখ্যানও দ্রুত পরিবর্তন হচ্ছে। যার ফলে প্রতিযোগিতামূলক পরিস্থিতি আরও বাড়ছে। বিশেষত SIR-এর পর পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নেওয়ার আশঙ্কা রয়েছে।

আসলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে। আর এত সংখ্যক ভোটার ডিলিটেড হওয়ায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এত বড় সংখ্যক ভোটার পরিবর্তন স্বাভাবিক ভোটের ট্রেন্ডকে বদলে দিতে পারে। যার ফলে আগের ভোটের ব্যবধানকে আর নির্ভরযোগ্য বলে ধরে নেওয়া যায় না। বরং এই বাংলার বহু আসনেই আরও কঠিন লড়াই হতে পারে। 

মাথায় রাখতে হবে, তৃণমূলের আসন সংখ্যা বেশি হলেও ভোট ব্যবধান খুব বেশি কিছু নয়। তাদের বিপুল ব্যবধানের জয় মূলত কয়েকটি শক্ত ঘাঁটিতেই সীমাবদ্ধ। বিশেষত, মুসলিম-অধ্যুষিত আসনগুলোতেই তারা জিতে আসছে। এই আসনগুলিতে জয়ের ব্যবধান অনেক বেশি হলেও, তা অতিরিক্ত আসনে জেতার সুবিধা করে দেয় না।

উল্টোদিকে, বিজেপির ভোট সারা বাংলাতেই সমানভাবে ছড়িয়ে রয়েছে। যার ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলিতে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

এই হিসেবের দিকে নজর রাখলে দেখা যাবে, তৃণমূলের ১১৪টি আসনে স্থায়ীভাবে বড় ব্যবধানে জিতে এসেছে। এই সব আসনে তাঁরা বিরোধীদের থেকে প্রায় গড়ে ১০ শতাংশের বেশি ভোটে জিতেছে। যদিও বিজেপির ক্ষেত্রে মাত্র ৩৫টি এমন আসন রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, তৃণমূলের অতিরিক্ত ব্যবধানের অর্ধেকের বেশি এসেছে মুসলিম-অধ্যুষিত আসনগুলো থেকে। তাদের শক্ত ঘাঁটি আরও শক্ত করেছে। কিন্তু নতুন আসন জয়ের সুযোগ বাড়ায়নি।

২০২৪ সালের ভোটকে ভিত্তি করলে বিজেপি ভোটে জেতার থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে। ৫৮টি হাড্ডাহাড্ডি আসনে মাত্র ১.৯২ লাখ ভোটের সুইং করলেই খেলা ঘুরে যাবে। তার ফলে নির্বাচনী ফলাফল পুরোপুরি বদলে যেতে পারে। মসনদে বসতে পারে বিজেপি।

Advertisement

মাথায় রাখতে হবে, বর্তমান বাংলায় মোট ভোটের তুলনায় আসনভিত্তিক ব্যবধান বেশি গুরুত্বপূর্ণ। এই রাজ্যে বিরোধী হাওয়া ধীরে ধীরে বাড়ছে এবং ভোটার তালিকা দ্রুত বদলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিজেপির জয় শুধু সম্ভব নয়, সংগঠনগতভাবে তা হাতের নাগালেই।

 

Read more!
Advertisement
Advertisement