Advertisement

Mamata Banerjee attacks UCC: 'UCC-র মানে জানেন?' অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ খুললেন মমতা

'UCC-র মানে জানেন? আপনার কোনও অধিকার থাকবে না। আপনার ইচ্ছে মতো ধর্মচর্চা করার অধিকার থাকবে না।' আজ অভিন্ন দেওয়ানি বিধি বা UCC-কে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

UCC-কে আক্রমণে মমতাUCC-কে আক্রমণে মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 1:18 PM IST
  • UCC-এর মানে জানেন
  • আপনার কোনও অধিকার থাকবে না
  • আপনার ইচ্ছে মতো ধর্মচর্চা করার অধিকার থাকবে না

'UCC-র মানে জানেন? আপনার কোনও অধিকার থাকবে না। আপনার ইচ্ছে মতো ধর্মচর্চা করার অধিকার থাকবে না।' আজ কেশিয়াড়ির জনসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা UCC-কে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

এই প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, 'হিন্দুদের বিয়ে হয় একমতে, তপশিলিদের বিয়ে হয় একমতে, আদিবাসীদের বিয়ে হয় একমতে, সংখ্যালঘুদের বিয়ে হয় একমতে ও খ্রিস্টানদের বিয়ে হয় একমতে। সকলের একেক রকম পথ ও মত। এরা বলছে একটাই পথ হবে। বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে, তাই করতে হবে। সব মানুষের সব কিছু কেড়ে নেবে। আপনার ধর্ম, আপনার শিক্ষা এবং আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য কেড়ে নেবে।'

মমতার কথায়, 'UCC-এর মানে কি জানেন? একটাই বিজেপি, একটাই নীতি। একটাই ধর্ম।' তাই তিনি সাধারণ মানুষকে আরও একবার এই বিষয়টা সম্পর্কে ভাবার পরামর্শ দিলেন।

SIR স্ক্যাম নিয়ে সাবধান
এ দিন মমতা জানান, SIR একটি স্ক্যাম। বিজেপিকে ক্ষমতায় আনার প্রচেষ্টা করা হচ্ছে। সবার নাম কেটে দেওয়া হয়েছে। মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। টোটাল ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ৬০ লক্ষ হিন্দু। ৩০ লক্ষ সংখ্যালঘু মানুষের নাম কেটেছে।

এ দিন আবার মমতা আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দেন। তাঁর মতে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট চাইলে কাউকে দেবেন না। ভোটের আগে টাকা ঢুকিয়ে দেবে। তারপর ভোট শেষ হলেই ইডি, সিবিআই রেড করবে। এই টাকা, কালো টাকা। 


পাশাপাশি তিনি দাবি করেন, ইলেকশনের মধ্যেই পার্লমামেন্টে ডিলিমিটেশন বিল আনছে। বাংলাকে টুকরো টুকরো করবে বলে ঠিক করছে। আর সেটা তিনি হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। 

নমিনেশন ক্যানসেল করার চেষ্টা করেছে
এ দিন মমতা বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তাঁর কথায়, 'আমার নমিনেশন ক্যানসেল করার চেষ্টা করছে। আমি যাতে ভোটে না দাঁড়াতে পারি, সেটা চেয়েছে। তবে করতে পারেনি।'

Advertisement

পাশাপাশি তাঁর মন্তব্য, 'ইভিএম মেশিনে ভোট ট্যাপ করছে। এরা ফ্রি ফেয়ার ইলেকশন করতে দেবে না।'

এমতাবস্থায় তিনি সকল মানুষকে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার আহ্বান দিয়েছেন। পাশাপাশি বিজেপি এলে যে পশ্চিমবঙ্গের সব সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে, সেটাও বলে রেখেছেন তিনি। 

 

Read more!
Advertisement
Advertisement