Advertisement

Yuva Sathi Scheme: 'গুটখার টাকা তো এবার দিদিই দেবেন,' যুবসাথী প্রকল্প নিয়ে তৃণমূল নেতার মন্তব্য VIRAL

দিদিই এবার যুবকদের পানমশলা ও গুটখা খাওয়ার খরচ দেবেন বলে মন্তব্য করলেন তৃণমূলেরই নেতা বিশ্বজিৎ সেন। তাঁর মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কটাক্ষ করতে ছাড়েনি BJP। ঠিক কী বলেছেন তিনি?

বিশ্বজিৎ সেন (বাঁ দিকে), মমতা বন্দ্যোপাধ্যায়বিশ্বজিৎ সেন (বাঁ দিকে), মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • ময়নাগুড়ি ,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 10:40 AM IST
  • যুবকদের পানমশলা ও গুটকা খাওয়ার খরচ দেবেন দিদি!
  • যুবসাথী প্রকল্প নিয়ে তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
  • কটাক্ষ করতে ছাড়েনি BJP

ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে 'যুবসাথী' প্রকল্পের ঘোষণা করে বড় চমক দিয়েছে তৃণমূল সরকার। সেই প্রকল্প আসলে যুবকদের গুটখা, পান মশলা খাওয়ার খরচ জোগাবে বলে মনে করছেন খোদ তৃণমূল নেতা। ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের মতে, মাসে ১ হাজার টাকা গুটকার খরচ হয় অধিকাংশ যুবকের। আর সেই খরচ এবার জোগাবেন দিদি! তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টে মাধ্যমিক পাশ সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য এই 'যুবসাথী' প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার থেকে মাধ্যমিক পাশ বেকাররা পাবেন মাসিক দেড় হাজার টাকা ভাতা। ইতিমধ্যেই এই প্রকল্প ঘিরে আগ্রহ তুঙ্গে রাজ্যের মাধ্যমিক পাশ বেকারদের মধ্যে। যা তরুণ প্রজন্মের দলের প্রতি সমর্থন নিশ্চিত করবে বলেই মনে করা হচ্ছে। যদিও কর্মসংস্থানের বদলে ভাতার রাজনীতি বলে এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। তার মাঝেই এবার খোদ তৃণমূলেরই এক নেতার মন্তব্য জোর বিতর্ক শুরু হল। 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন বলছেন, 'দিদি আমাদের কল্পতরু ভাবে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিলেন। মহিলাদের ভোটটা একটা দৃঢ় জায়গায় চলে গেল। পাশাপাশি ইয়ং ছেলেপিলের ভোটটা একটু নেগেটিভ জায়গায় ছিল। সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিলেন দিদি। সেটা আমাদের প্রচারে তুলে ধরতে হবে। আজকালকার যুবকদের একটা বড় অংশ পান গুটখা খায়। তাদের ওই জায়গায় সাহায্য হবে। বলতে হবে, মাসে এক হাজার টাকা তো গুটখারই খরচ, সেই টাকা তো দিদি দেবেন।' আর সে কারণেই তৃণমূলের ভোটে জেতা এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন উত্তরবঙ্গের এই নেতা। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক শুরু হতেই শাসকদল এটিকে AI বলে দাবি করেছে। জলপাইগুড়ির যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায় বলেন, 'বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে BJP ভয় পাচ্ছে। তাই AI দিয়ে এটা বানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে খাটো করতেই এইসব করা হচ্ছে।'

Advertisement

এদিকে, তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে BJP। তাদের মতে, আসল কথা বেরিয়ে এসেছে। এই ঘোষণার মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, আগামী ৫ বছর সরকার কোনও পাকা চাকরি দেবে না। পান গুটকা খেয়ে বাংলার যুবসমাজ যুবসাথী হবে বলে মন্তব্য করছেন BJP নেতারা। 

 

Read more!
Advertisement
Advertisement