Advertisement

তৃণমূলস্তরে সংগঠন মজবুত করতে আসরে খোদ PM মোদী, মঙ্গলে কথা বুথ-কর্মীদের সঙ্গে

এই কর্মসূচির নাম 'মেরা বুথ সবসে মজবুত'। বিজেপি সূত্রে খবর, এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের বুথস্তরের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথাবার্তার সুযোগ তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য  তৃণমূলস্তরের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের মনোবল বাড়ানো। 

ছবি সৌজন্য : PM মোদী ট্যুইটার ছবি সৌজন্য : PM মোদী ট্যুইটার
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 8:47 PM IST
  • পশ্চিমবঙ্গের দলীয় বুথ-কর্মীদের সঙ্গে আলাপচারিতা সারবেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী
  • মঙ্গলবার বিকেল ৪ টেয় সময় তৃণমূলস্তরের বিজেপি কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি

পশ্চিমবঙ্গের দলীয় বুথ-কর্মীদের সঙ্গে আলাপচারিতা সারবেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। কাল মঙ্গলবার বিকেল ৪ টেয় সময় তৃণমূলস্তরের বিজেপি কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। খবর বিজেপি সূত্রে।  

এই কর্মসূচির নাম 'মেরা বুথ সবসে মজবুত'। বিজেপি সূত্রে খবর, এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের বুথস্তরের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথাবার্তার সুযোগ তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য  তৃণমূলস্তরের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের মনোবল বাড়ানো। 

দলীয় নেতারা জানিয়েছেন, বুথস্তরের নেতারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে পারবেন। এতে বিজেপির নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার হবে। 

এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য NaMo App-এর মাধ্যমে আবেদন করা যাচ্ছে। সেখানে নির্বাচিত কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে লাইভ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। দল কর্মীদের ‘পশ্চিমবঙ্গের কণ্ঠস্বর’ হয়ে উঠতে আহ্বান জানিয়েছে, যাতে তাঁদের চিন্তাভাবনা ও প্রস্তাব রাজ্যের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে। এর আগে একইভাবে ‘বুথ সশক্তিকরণ অভিযান’ সম্পন্ন করেছে গেরুয়া শিবির।

সূত্রের খবর,এই নিয়ে জেলাস্তরে একটি বিস্তারিত পরিকল্পনাও পাঠানো হয়েছে। সেখানে ২০ সদস্যের বুথ কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তিটি সদস্যকে ভোটার তালিকার নির্দিষ্ট অংশের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ভোটার ও তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যায়।

বুথ কমিটিতে তফসিলি জাতি ও উপজাতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি মহিলা ভোটারদের কাছে পৌঁছানোর জন্যও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সদস্যদের। এছাড়া প্রতি মাসের শেষ রবিবার বুথ স্তরে প্রধানমন্ত্রীর জনপ্রিয় অনুষ্ঠান Mann Ki Baat সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে, যাতে তৃণমূল স্তরে সংযোগ আরও মজবুত হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছিলেন, 'পরিশ্রমী বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে সবসময়ই ভালো লাগে। তৃণমূলস্তরে তাঁদের কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক। শিলিগুড়ির সভার পরে কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলেছি, যারা টিএমসি শাসনে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন।'
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement