Advertisement

Rakesh Singh Vs Firhad Hakim: বন্দরে ফিরহাদের বিরুদ্ধে BJP-র প্রার্থী রাকেশ সিং, জামিন পেয়েই টিকিট

সব জল্পনার অবসান। বাংলায় ভোটের জন্য ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। তাতে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাকেশ সিং-কে। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পান বিজেপি নেতা রাকেশ সিং।

বন্দরে ফিরহাদের বিপরীতে প্রার্থী ঘোষণা BJP-রবন্দরে ফিরহাদের বিপরীতে প্রার্থী ঘোষণা BJP-র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 11:24 AM IST

সব জল্পনার অবসান। বাংলায় ভোটের জন্য ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। তাতে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাকেশ সিং-কে। প্রসঙ্গত,  চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পান বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার বিচারপতি কৌশিক চন্দ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার ফলে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে  রাকেশের সামনে আর কোনও বাধা ছিল না। এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তাঁকে ময়দানে নামিয়ে দিল গেরুয়া শিবির।

শুধুমাত্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই  রাকেশ সিংকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে গত ৬ এপ্রিল তাঁর জামিন মঞ্জুর করে আদালত ৷ এছাড়া স্থানীয় দু'জনকে সাক্ষী হিসাবে স্বাক্ষর করতে হবে ৷ সোমবার একাধিক শর্ত সাপেক্ষে জামিনের এই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ'র একক বেঞ্চ ৷ গত বছর অগাস্টে মৌলালিতে কংগ্রেসের সদর দফতরে ভাঙচুর চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ পরে তিনি শিয়ালদা আদালত থেকে জামিন পান ৷ গত অক্টোবরে খুনের চেষ্টার অভিযোগে তাঁকে ফের গ্রেফতার করে পুলিশ ৷ সেই মামলায় এতদিন জেলে ছিলেন রাকেশ। এছাড়া হেয়ার স্টিট থানা এলাকায় একটি বাড়ি দখলের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়ায় গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রাকেশ সিং ৷ বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন ৷

কলকাতা বন্দর থেকে প্রার্থী
আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর কেন্দ্র থেকে বিজেপি রাকেশ সিংকে প্রার্থী করল ৷ এতদিন এই আসনটিতেই বিজেপির প্রার্থী ঘোষণা বাকি ছিল ৷ আদালত সোমবার জানিয়ে দেয়, জামিনের আবেদনকারী রাকেশ সিং ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ৷ তবে রাকেশ সিংকে কলকাতা বন্দর বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে ৷ তিনি শুধু মনোনয়ন জমা দেওয়ার জন্য বা রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাতের কারণে এলাকা ছেড়ে বেরতে পারবেন ৷ এছাড়া ভোটগণনার দিন ৪ মে নিজের বিধানসভা এলাকা থেকে বেরতে পারবেন রাকেশ সিং ৷ প্রচারের সময় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলতে হবে তাঁকে ৷ বিচারপতি কৌশিক চন্দ'র একক বেঞ্চ আরও জানিয়েছে, যদি রাকেশ সিং ভোটে লড়ার টিকিট না-পান তাহলে পুলিশ এই জামিন বাতিলের আর্জি জানাতে পারবে ৷ এই মামলার পরবর্তী শুনানি  ৬ মে ৷ রাকেশ জামিন পাওয়ার পরেই জল্পনা ছিল, তাঁকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই জল্পনায় সিলমোহর পড়ল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement